পিছিয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট, সম্ভাব্য তারিখ কবে?

Published By: ExamBangla.com | Published On:
Share:

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ইতিমধ্যেই উৎখণ্টার মধ্যে রয়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা! মূল কারণ হলো সুপ্রিম কোর্টের রায়। মাত্র কিছুদিন আগেই ভারতের শীর্ষ আদালতের তরফে এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়। যার ফলে চাকরি হারা হন রাজ্যের প্রায় ২৬ হাজার বিদ্যালয়ের কর্মচারী। এরমধ্যে শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী। এই ঘোষণার ফলেই এবারে সমস্যার সম্মুখীন মাধ্যমিক পরীক্ষার ফলাফল!

---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। পরীক্ষাটি শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসেই। তবে তার মাত্র দুই মাসের মধ্যেই সরকারি বিদ্যালয় থেকে বেশ বড় অংকের শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে। এই সরকারি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই এবারে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। এবার তাহলে তাদের কাছে থাকা খাতা গুলির কী হবে? কারা এই খাতা দেখবেন? কবে প্রকাশ হবেন মাধ্যমিকের ফলাফল? জানুন বিস্তারিত।

মাধ্যমিক রেজাল্ট ডেট আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও 👇👇

বিগত বছর থেকেই এসএসসি বা স্কুল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে কথা উঠেছিল। এই বিষয়ে দীর্ঘদিনের মামলা চলেছে কলকাতা উচ্চ আদালতে। উচ্চ আদালতের পক্ষ থেকে এই মামলার রায় হিসাবে বাতিল করা হয় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল। যার ফলে রাজ্যের প্রায় ২৬ হাজার কর্মচারীর চাকরির জীবন সংকটের মুখে চলে আসে। এরপরে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়।

আরও পড়ুনঃ নিজের মোবাইলে কীভাবে মাধ্যমিক রেজাল্ট দেখবেন?

তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কলকাতা হাইকোর্টের রায়কে অক্ষত রাখা হয়েছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতির ধারণা করা হচ্ছে। যার ফলে অযোগ্য প্রার্থীদের পাশাপাশি যোগ্য কর্মীরাও হারিয়েছেন নিজেদের চাকরি।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর চাকরিহারাদের প্রভাব:

যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সকল খাতা চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকারা দেখছিলেন, তাদের বেশিরভাগই খাতা দেখা হয়ে গিয়েছে। এর ফলে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে খাতার মূল্যায়ন ঠিক কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মাধ্যমিকের বেশিরভাগ খাতা দেখা হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের খাতা এখনো পর্যন্ত দেখা বাকি রয়েছে। এই বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।

---Advertisement---

পিছিয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট:

পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ। বিশেষজ্ঞদের মত অনুসারে, মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক এবং মে মাস থেকে জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে।

---Advertisement---

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download