নভেম্বরেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড! দেখে নিন বিস্তারিত আপডেট

Published By: Madhumita Pal | Published On:
Share:

ডিসেম্বরের ১১ তারিখ প্রাইমারি টেট পরীক্ষা। এর আগেই জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যেই টেট পরীক্ষার্থীদের দেওয়া হবে অ্যাডমিট কার্ড। সে প্রসঙ্গেই এবার মতামত জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদ সূত্রে জানানো হয়েছে, নভেম্বরের ২৮ তারিখের পর থেকেই শুরু হবে টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া।

গত বৃহস্পতিবার নবান্নে প্রাইমারি টেট বিষয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলোচনায় ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এছাড়াও ছিলেন পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ প্রত্যেকটি জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের প্রধানেরা। এদিনের বৈঠকে টেট নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরেই পর্ষদ সূত্রে জানা যায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে অ্যাডমিট কার্ড প্রকাশের প্রক্রিয়া। আর দুদিন পর অর্থাৎ ২৮ তারিখ থেকে দেওয়া হবে অ্যাডমিট। সেই অনুযায়ী নেওয়া হচ্ছে প্রস্তুতি। সূত্রের খবর, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেতে পারে টেটের অ্যাডমিট কার্ড।

Primary TET Practice Set: Download Now 

চলতি বছরের টেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এর আগেই একাধিক নির্দেশ দিয়েছে পর্ষদ। প্রকাশ করা হয় বিস্তারিত গাইডলাইন। এছাড়াও জানানো হয় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে বিস্তারিত নিয়মাবলীর। কেবলমাত্র অ্যাডমিট কার্ড ও একটি পরিচয়পত্র নিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌছতে হবে। সেখানে তাঁদের বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন হবে। নির্দিষ্ট সময়ের পরে এলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না তাঁদের।

পরীক্ষাকেন্দ্রে থাকবে পুলিশি পাহারা। থাকবে মেটাল ডিটেক্টর। একইসাথে চলবে সিসি টিভিতে নজরদারি। যে কোনও প্রকার গহনা, ইলেকট্রনিক্স বস্তু, খাদ্যদ্রব্য, কাগজ, ঘড়ি, ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ টেট পরীক্ষাকেন্দ্রে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রিক একাধিক নির্দেশের উল্লেখ থাকবে টেটের অ্যাডমিট কার্ডে। পর্ষদ সূত্রে খবর, পরীক্ষার হলে কোনও পরীক্ষার্থী যদি শৃঙ্খলা ভঙ্গ করেন অথবা নিয়ম না মানেন তবে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। এবং ভবিষ্যতে তাঁর টেটে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন