Primary TET Bangla Pedagogy Practice Set- 8: বাংলা পেডাগজি বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Published By: Madhumita Pal | Published On:
Share:

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download

Primary TET Bangla Pedagogy Practice Set

১) ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে _______ ।
[A] ছন্দের
[B] অলংকারের
[C] বর্ণের
[D] ছেদ, যতি, বিরামচিহ্নের
উঃ [D] ছেদ, যতি, বিরামচিহ্নের

২) সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কী দক্ষতা প্রকাশ পায়?
[A] শিক্ষার্থীদের আনন্দ হয়
[B] তাদের শিল্প, সৌন্দর্যবোধ ও কল্পনাশক্তির বিকাশ ঘটে
[C] বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারে
[D] হাতের লেখা পরিষ্কার হয়
উঃ [B] তাদের শিল্প, সৌন্দর্যবোধ ও কল্পনাশক্তির বিকাশ ঘটে

৩) কীভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে ?
[A] ভালো কথা বলতে পারলে
[B] ভালো গান গাইতে পারলে
[C] ভালো বক্তৃতা দিতে পারলে
[D] মননশীল শিখন দক্ষতার ফলে
উঃ [D] মননশীল শিখন দক্ষতার ফলে

৪) লিখন অভ্যাসের ফলে মানুষের কী লাভ হয় ?
[A] মানুষের হাতের লেখা পরিষ্কার হয়
[B] মনন চিন্তন ঋদ্ধ হয়
[C] শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারে
[D] লেখায় বানান ভুল থাকে না।
উঃ [D] লেখায় বানান ভুল থাকে না।

৫) মানুষ কীভাবে প্রজ্ঞাবান হয়?
[A] মননের মাধ্যমে
[B] চিন্তনের মাধ্যমে
[C] গভীর মনন ও চিন্তন সহ লেখার মাধ্যমে
[D] কিছু না লিখে শুধু চিন্তা করে
উঃ [C] গভীর মনন ও চিন্তন সহ লেখার মাধ্যমে

৬) কী আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মে?
[A] বর্ণগুলি আয়ত্ত হলে
[B] বর্ণগুলি ঠিকমতো বলতে পারলে
[C] বর্ণর ছাঁদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে
[D] বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে
উঃ [C] বর্ণর ছাঁদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে

৭) সাধারণত ক-ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত ?
[A] তিন ধরনের
[B] দু-ধরনের
[C] চার ধরনের
[D] এক ধরনের
উঃ [B] দু-ধরনের

৮) লিখনের দ্রুততা বৃদ্ধি পায়—
[A] বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে
[B] শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে
[C] শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি পেলে
[D] উপরের সবগুলি
উঃ [A] বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে

৯) লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হল—
[A] বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান
[B] সাধুভাষা ব্যবহার
[C] চলিত ভাষা ব্যবহার
[D] উপরের সবগুলি
উঃ [A] বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান

Primary TET Practice Set: Download Now

১০) লেখার জন্য শিক্ষার্থীর ________ প্রয়োজন।
[A] খাবারের
[B] ঘুমের
[C] খেলার
[D] আগ্রহ
উঃ [D] আগ্রহ

১১) শিক্ষার্থীরা কীভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে ?
[A] সব সময় এটা ওটা লিখলে
[B] ভাবনাচিন্তা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে
[C] মাঝে মাঝে এটা ওটা লিখলে
[D] ভাবনা ছাড়াই কোনো লেখা লিখলে
উঃ [D] ভাবনা ছাড়াই কোনো লেখা লিখলে

১২) লিখনের একটি বৈশিষ্ট্য হল—
[A] পড়তে পারা
[B] সাহিত্য রস অনুধাবন করা
[C] স্পষ্টতা
[D] কোনোটিই নয়
উঃ [C] স্পষ্টতা

১৩) ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হতে পারে ?
[A] দ্রুত লিখতে পারে
[B] শুদ্ধ লিখতে পারে
[C] দ্রুত পড়তে পারে
[D] দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে
উঃ [D] দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে

১৪) ‘কার’ চিহ্নগুলি কোথায় বসে?
[A] ডান পাশে
[B] ডান ও বাম পাশে
[C] বাম পাশে
[D] ডান, বাম, উপরে ও নীচে
উঃ [D] ডান, বাম, উপরে ও নীচে

১৫) ভাষার কথ্য রূপ কী ?
[A] যে ভাষা সব সময় ব্যবহার করে
[B] যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে
[C] যে ভাষা বলতে কষ্ট হয়
[D] যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদানপ্রদানের উপযোগী
উঃ [D] যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক ও ভাবের আদানপ্রদানের উপযোগী

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 10): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 9): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 8) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর