চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

WB SET Exam Date 2026: ২৮তম সেট পরীক্ষার তারিখ ঘোষণা করল WBCSC, বিস্তারিত দেখুন

Debasish Ghosh
---Advertisement---

সম্প্রতি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) 28th WB SET Exam Date 2026 ঘোষণা করেছে। এই নিয়ে অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই মাস্টার্স কমপ্লিট করে কলেজে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত NET পরীক্ষায় যারা সফল হতে পারেন না তাদের জন্য এই রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষা একটি দ্বিতীয় সুযোগ। আর দেরি না করে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে বিস্তারিত জেনে নিন।

WB SET Exam Date 2026

পরীক্ষার নাম 28th WB SET Exam।
পরিচালনাকারী সংস্থা
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)।
পরীক্ষার তারিখ ১৩ ডিসেম্বর, ২০২৬ (সম্ভাব্য)।
সময়
সকাল ১০:৩০ – দুপুর ২:০০।

কারা এই পরীক্ষা দিতে পারবে?

  1. WB SET পরীক্ষায় বসতে গেলে একজন প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  2. ইউজিসি (UGC) অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার্স ডিগ্রি বা স্নাতকোত্তর (Post Graduation) পাস করে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নম্বরে ছাড় দেওয়া হয়। কমপক্ষে ৫০% নম্বর থাকলেই তারা আবেদন করতে পারবেন।
---Advertisement---

পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন

আরও পড়ুনঃ ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ

WB SET পরীক্ষায় মূলত দুটি পেপার থাকে:

  1. প্রথম পত্র (Paper I): এটি সবার জন্য বাধ্যতামূলক। এখানে মূলত জেনারেল নলেজ, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এবং রিজনিং থেকে প্রশ্ন থাকে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। মোট প্রশ্ন থাকে ৫০ টি।
  2. দ্বিতীয় পত্র (Paper II): এটি প্রার্থীর নিজস্ব বিষয়ের ওপর ভিত্তি করে হয় (যেমন: বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি)। এতে ২০০ নম্বরের প্রশ্ন থাকে। মোট প্রশ্ন থাকে ১০০ টি।
    সাধারণত দুটি পেপারের সবগুলো প্রশ্নই MCQ (Multiple Choice Questions) ফরম্যাটে হয়ে থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যা পরীক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ