রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য স্বাস্থ্য পরিবহন সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- SHTO/07/HFW-45025(99)/277/2022

পদের নাম- Driver
মোট শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের একটি বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকা আবশ্যক।
মাসিক বেতন- চুক্তিভিত্তিকভাবে এই পদের জন্য মাসিক ১১,৫০০/- টাকা বেতন দেয়া হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে জেলা দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানানো যাবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রস্তাবিত আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে প্রিন্ট করে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে লিখতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সেটির সঙ্গে জরুরি নথিপত্রগুলির জেরক্স কপি জুড়ে দিতে হবে। সবগুলি কাগজ একত্রে করে একটি মুখবন্ধ খামে সিল করে স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় খামটি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Dropbox, State Health Transport Organisation, Swasthya Parivahan Bhavan, 142, AJC Bose Road, Kolkata – 700014

নিয়োগ পদ্ধতি- আবেদন জমা করার পর চাকরিপ্রার্থীদের দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম ধাপে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং দ্বিতীয় ধাপে ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৭ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে