D.El.Ed কলেজগুলোতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBPPE) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। রাজ্যের D.El.Ed কলেজগুলোতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করা হবে, এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকা তথা ছাত্রছাত্রীদের জন্য খাতায় কলমে প্রথাগত অ্যাটেনডেন্স প্রক্রিয়াই চালু ছিল। তবে এবার পুরোনো পদ্ধতি বদলে নতুন পদ্ধতিতে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে উপস্থিতি যাচাই করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত ডি এল এড ইন্সটিটিউট গুলোকে এই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই নিয়মের অন্যথা করবে, তাদের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ।

D.El.Ed কলেজগুলোতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক

বিজ্ঞপ্তি নম্বর 65/WBBPE/DELED/2026/88P-03/2025।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কাউন্সিল (SCERT) বহুদিন ধরেই এই নিয়ম চালু করার জন্য পর্ষদ কে একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছিল। অবশেষে সেই নির্দেশকে মান্যতা দিয়ে পর্ষদ এই পদক্ষেপ নিয়েছে। মূলত, ভুয়ো অ্যাটেনডেন্স প্রতিরোধ করা এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।

পর্ষদের বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত D.El.Ed কলেজকে নিম্নলিখিত নির্দেশগুলো মেনে চলতে হবে:

  1. রাজ্যের সমস্ত বেসরকারি (Self-financed Private) D.El.Ed ইনস্টিটিউটকে এই নোটিশ জারির ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক মেশিন বসাতে হবে।
  2. প্রতিটি ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সবাইকে এই ডিজিটাল অ্যাটেনডেন্সের নিয়ম মানতে হবে।
  3. বায়োমেট্রিক উপস্থিতির রেকর্ড প্রতি সপ্তাহে কলেজের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করতে হবে। যাতে পর্ষদ বা উচ্চতর কর্তৃপক্ষ যেকোনো সময় তা পর্যবেক্ষণ করতে পারে।
  4. যদি কোনো কলেজ এই নিয়ম মানতে অস্বীকার করে বা বায়োমেট্রিক সিস্টেম চালু না করে, তবে NCTE Act, 1993-এর ধারা ১৭ অনুযায়ী সেই কলেজের লাইসেন্স বাতিল করা হতে পারে।
---Advertisement---

এই নিয়মের ফলে কি কি উপকার হবে?

দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, অনেক বেসরকারি কলেজে ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস না করেই পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। বায়োমেট্রিক হাজিরা চালু হওয়ায় এখন থেকে ছাত্রছাত্রীরা একমাত্র কলেজে গেলে তবেই তাদের উপস্থিতি রেকর্ড হবে। ফলে পরীক্ষায় কোনো দুর্নীতি ঘটবে না।

আরও পড়ুনঃ সশস্ত্র সীমা বলেমাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

শুধুমাত্র পড়ুয়ারা নন, এই নতুন ব্যবস্থায় কলেজের শিক্ষকদের উপস্থিতিও কড়া নজরদারিতে থাকবে। অনেক সময় শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকায় পড়াশোনা ব্যাহত হয়, সিলেবাস শেষ করতে সমস্যা হয়। যাতে পরীক্ষায় প্রভাব পড়ে। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স শিক্ষকদেরও আরো ডিসিপ্লিন এবং দায়িত্ব বাড়াবে বলে মনে করে পর্ষদ।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চেই বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর WBSSC Group D Exam New Rule: পরীক্ষায় এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ মার্চ মাসের শুরুতেই টানা ছুটি স্কুল গুলিতে, একনজরে দেখে নিন ছুটির তালিকা WBSSC Group C Exam: পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম মানতে হবে? এক্ষুনি দেখে নিন চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী