Primary TET Result: রেজাল্ট প্রকাশ হতে দেরি কেন? জানিয়ে দিল পর্ষদ!

Published By: Madhumita Pal | Published On:
Share:

Primary TET Result: প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে এত দেরি কেন জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পর্ষদের ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও ফলাফল প্রকাশিত হয়নি। তবে এবার একজন পর্ষদ কর্তা খোদ জানিয়ে দিলেন ফলাফল প্রকাশে এত দেরি কেন হচ্ছে।

পর্ষদের তরফে জানানো হয়েছে, টেট পরীক্ষার বহু পরীক্ষার্থীর ওএমআর শিট (উত্তরপত্র) পূরণে ত্রুটি পরিলক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রে রোল নম্বর সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য ভুল লিখেছেন পরীক্ষার্থীরা। যার ফলে এই অসম্পূর্ণ উত্তরপত্র স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেকিংয়ের পরিবর্তে ম্যানুয়ালি বা হাতেকলমে দেখতে হচ্ছে পর্ষদকে। এর ফলে স্বাভাবিকভাবেই রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছে।

চাকরির খবরঃ ভুল প্রশ্নে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা জানিয়ে দিল পর্ষদ

WB Primary TET 2023 Important Link
Primary TET Syllabus 2023Download Now
WB TET Question Paper 2017/ 2021Download Now
Primary TET Question Paper 2022Download Now
ExamBangla Home Job NewsClick Here

অন্য দিকে, এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে টেকনিক্যাল কিছু ভুল থাকায় ‘অ্যানসার কি’ (Primary TET Answer Key) প্রকাশ পেতেও দেরি হয়েছিল। তবে সম্প্রতি টেটের ‘অ্যানসার কি’ প্রকাশ করে চ্যালেঞ্জের অপশন রেখেছিল পর্ষদ। অর্থাৎ সংশ্লিষ্ট ‘অ্যানসার কি‘ এর কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে সে বিষয়ে চ্যালেঞ্জ জানাতে পেরেছিলেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েছে বহুসংখ্যক প্রার্থীর চ্যালেঞ্জ। সেই দিকটি নিয়েও বিবেচনা করতে হচ্ছে পর্ষদকে। এর আগে পর্ষদ জানায়, ফলাফলের আগে চূড়ান্ত ‘মডেল অ্যানসার কি’ প্রকাশ করা হবে। কিন্তু পূর্বে প্রকাশিত ‘অ্যানসার কি’ তে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল থাকায় সেগুলির পর্যালোচনা সেরে চূড়ান্ত ভাবে ‘মডেল অ্যানসার কি’ প্রকাশেও সময় লাগছে। আর এই সকল কারণবশত টেটের রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে। যদিও পর্ষদের তরফে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে, অতি শীঘ্রই এই সকল বিষয়গুলির বিবেচনা সেরে প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশ করা হবে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | Check HS 4th Semester Result 2026