Primary TET Interview | প্রাইমারি টেটের পঞ্চম দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ!

Published By: Madhumita Pal | Published On:
Share:

Primary TET Interview: চলছে বিভিন্ন দফায় প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রক্রিয়া। এবার পঞ্চম দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চম পর্যায়ে রাজ্যের মোট ৬ টি জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। সংশ্লিষ্ট এই ছয়টি জেলা হলো- পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও বাঁকুড়া। পঞ্চম দফার ইন্টারভিউ সম্পর্কিত পর্ষদের বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org) তে গিয়ে দেখতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। যথারীতি শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। সম্প্রতি পঞ্চম দফা ইন্টারভিউর দিনক্ষণ প্রকাশ করেছে পর্ষদ। এদিন পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ই জানুয়ারি পশ্চিম বর্ধমান, ১৭ ও ১৮ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি জলপাইগুড়ি, ২৭ ও ২৮ জানুয়ারি উত্তর দিনাজপুর, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কোচবিহার এবং ৭, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে।ইন্টারভিউর দিন পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অবশ্যই নিয়ে আসতে হবে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়েছে পর্ষদ।

 

চাকরির খবরঃ রাজ্যের আলিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, গতকাল ১০ই জানুয়ারি আয়োজিত হলো প্রাইমারি টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া ও অ্যাপটিটিউড টেস্ট। এদিন সকাল দশটা থেকে শুরু হয়েছিল ইন্টারভিউ। প্রায় আড়াইশোর বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এদিন। গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটিতে বজায় ছিল কড়া নজরদারির ব্যবস্থা। কারচুপি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রথম দফার মতো এবারেও ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ভিডিও রেকর্ডিং করে রাখা হয় পর্ষদের তরফে। অ্যাপটিটিউড টেস্টের নম্বর পরীক্ষকেরা সরাসরি পর্ষদের সার্ভারে পাঠিয়ে দেন। বলা যায়, কার্যত নির্বিঘ্নেই মিটেছে দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন