TET Interview: প্রাইমারি টেটের নবম দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ!

Published By: Madhumita Pal | Published On:
Share:

প্রকাশ পেল প্রাইমারি টেটের নবম দফার ইন্টারভিউর দিনক্ষণ। সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, এই পর্যায়ে ঝাড়গ্রাম অঞ্চলের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এই সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbbpe.org) যেতে হবে প্রার্থীদের।

পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, প্রাইমারি টেটের নবম দফার ইন্টারভিউ শুরু হবে আগামী ৩০শে মার্চ থেকে। এই পর্বে কেবলমাত্র ঝাড়গ্রাম অঞ্চলের চাকরিপ্রার্থীদের আগামী ৩০ ও ৩১শে মার্চ এবং ১ ও ৩ এপ্রিল নাগাদ ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে নির্ধারিত দিনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের। যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে তার একটি তালিকাও দিয়েছে পর্ষদ। সেগুলি হলো- টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ডি.এল.এড/ডি.এড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট (যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি।

চাকরির খবরঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর

আগামী ২৪শে মার্চ পর্যন্ত চলবে প্রাইমারি টেটের অষ্টম দফার ইন্টারভিউ প্রক্রিয়া। এই দফায় কেবল হাওড়া জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অষ্টম দফার ইন্টারভিউ শেষ করেই মার্চের শেষ থেকে নবম দফা চালু করবে পর্ষদ। আগের প্রতিটি পর্যায়ের মতো এখানেও থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপ। উল্লেখ্য, নবম দফার ইন্টারভিউ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন চাকরিপ্রার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা