WBBPE Recruitment: বাংলার প্রাইমারি স্কুলে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল! দেখুন বিস্তারিত

Published By: Priyanka Sen | Published On:
Share:

WBBPE Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড়ো সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার অবশেষে একটি বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা নিঃসন্দেহে হাজার হাজার বেকার যুবক-যুবতীর মুখে হাসি ফোটাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE) -এর পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকতার চাকরি পাওয়ার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ পদগুলির জন্য চাওয়া হয়েছে খুবই সামান্য যোগ্যতা, যা আরও বেশি সংখ্যক আবেদনকারীকে এই সুযোগ নিতে উৎসাহিত করবে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য।

---Advertisement---

নিয়োগকারী সংস্থা- ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল

মোট শূন্যপদ- ১৩,৪২১ টি।

বেতনক্রম- নিযুক্ত প্রার্থীদের বেতন হবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যমান নিয়ম অনুসারে।

শিক্ষাগত যোগ্যতা-

  • ৫০ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস এবং ২ বছরের ডি.এল.এড।
    অথবা, ৪৫ শতাংশ নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস এবং ২ বছরের ডি.এল.এড।
  • অথবা, ৫০ শতাংশ নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস এবং ৪ বছরের বি.এল.এড।
  • অথবা, ৫০ শতাংশ নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস এবং ২ বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন।
  • অথবা, স্নাতক ডিগ্রী সঙ্গে ২ বছরের ডি.এল.এড।
  • এবং, টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) (পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত এবং এনসিটিই কর্তৃক নির্ধারিত নিয়ম ও নীতিমালা অনুসরণ করে)।

বয়সসীমা- ১ জানুয়ারী, ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসি (এ অ্যান্ড বি), পিডব্লিউডি, এক্স-সার্ভিসম্যান, প্যারা টিচার সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

নিয়োগ প্রক্রিয়া- সহকারী শিক্ষক নির্বাচন সর্বোচ্চ ৫০ নম্বরের মধ্যে নিম্নলিখিত মূল্যায়নের বিষয়গুলিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে করা হবে।

  • মাধ্যমিক: ০৫ নম্বর
  • উচ্চ মাধ্যমিক: ১০ নম্বর
  • ট্রেনিং: ১৫ নম্বর
  • টিচার এলিজিবিলিটি টেস্ট: ০৫ নম্বর
  • এক্সট্রা-কারিকুলার-একটিভিটিজ: ০৫ নম্বর
  • ইন্টারভিউ: ০৫ নম্বর
  • এপ্টিটিউড টেস্ট: ০৫ নম্বর

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন মূল্য-

  • সাধারণ শ্রেণীর প্রার্থীর জন্য ৬০০/- টাকা।
  • ওবিসি (এ অ্যান্ড বি) প্রার্থীর জন্য ৫০০/- টাকা।
  • এসসি, এসটি, ইডব্লিউএস পিডব্লিউডি, প্রার্থীর জন্য ৩০০/- টাকা।

সংরক্ষণ- নিয়োগে সংরক্ষণের জন্য কোটা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যমান সংরক্ষণের নিয়ম অনুসারে প্রযোজ্য হবে।

আবেদনের পদ্ধতি- আবেদন পোর্টাল খোলার এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার সময়সূচী পরে জানানো হবে।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন