ভুল সংশোধনের সুযোগ পাবেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা, বিজ্ঞপ্তি দিয়ে জানালো পর্ষদ

Published By: Madhumita Pal | Published On:
Share:

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পর্ষদ। জানানো হয়েছে, প্রার্থীদের পর্ষদকে দেওয়া তথ্যগুলির মধ্যে কোনোও তথ্য প্রয়োজন সাপেক্ষে পরিবর্তনের জন্য এডিট অপশন চালু করছে পর্ষদ। প্রার্থীরা বুধবার রাত আটটা থেকে রবিবার দুপুর বারোটার মধ্যে ভুল সংশোধন করতে পারবেন।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রাথমিকের যোগ্যতা নির্ধারক টেট পরীক্ষার উত্তীর্ণদের জন্য এডিট অপশন চালু করছে পর্ষদ। এক্ষেত্রে প্রার্থীরা তাঁদের যে সমস্ত তথ্য ইতিমধ্যেই পর্ষদকে দিয়েছিলেন, সেই তথ্যগুলির মধ্যে যদি কোনও ভুল ভ্রান্তি থাকে যা সংশোধনের প্রয়োজন রয়েছে, সেই তথ্যগুলি উক্ত এডিট অপশনের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন তাঁরা। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা ‘এডিট’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট তথ্যের পরিবর্তন করে সঠিক তথ্য দিতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত হচ্ছে ইডি

প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ পর্ব শুরু হয়েছে পর্ষদের তরফে।
ফলে এই গোটা প্রক্রিয়া চলাকালীন সময়ে বেশ কিছু তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। এই তথ্যগুলির মধ্যে কোনোও ভুল থাকলে তা এবার সংশোধনের সুযোগ পাবেন প্রার্থীরা। পর্ষদের ওয়েবসাইটে থাকা ‘এডিট’ আপশনের মাধ্যমে সেই সুবিধা মিলবে। সেক্ষেত্রে বুধবার রাত আটটা থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত ভুল সংশোধন করতে পারবেন প্রার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কোল ইন্ডিয়ায় ৫০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? April Month Job Update 2026 IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে