দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর

Published By: Exam Bangla | Published On:
Share:

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Exam Bangla নিয়ে এসেছে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই পোস্টে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম- ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। ইতিহাসের ধারণা অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্ন (MCQ), শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল নির্বাচন, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এইসব প্রশ্নের সেট তৈরী করেছেন।

---Advertisement---

দশম শ্রেণী ইতিহাসের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর

(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো-

১) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(A) রনজিত গুহ
(B) অমলেশ ত্রিপাঠী
(C) সুমিত সরকার
(D) রামচন্দ্র গুহ
উঃ (A) রনজিত গুহ

২) পিচঢালা রাস্তা নির্মাণ করেন-
(A) জন ম্যাক্যাডাম
(B) হামফ্রে ডেভি
(C) আইনস্টাইন
(D) জর্জ স্টিফেনশন
উঃ (A) জন ম্যাক্যাডাম

৩) সংস্কৃতির শহর বলা হয়-
(A) কলকাতাকে
(B) লখনৌ কে
(C) সুরাটকে
(D) মুম্বাইকে
উঃ (A) কলকাতাকে

৪) বাণিজ্য শহর বলা হয়-
(A) মুম্বাইকে
(B) কলকাতাকে
(C) গুজরাট কে
(D) বিহার কে
উঃ (A) মুম্বাইকে

৫) ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি?
(A) রাজ তরঙ্গিনী
(B) মহাভারত
(C) রামায়ণ
(D) বেদ
উঃ (A) রাজ তরঙ্গিনী

৬) ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়-
(A) দুই ভাগে
(B) তিন ভাগে
(C) চার ভাগে
(D) পাঁচ ভাগে
উঃ (C) চার ভাগে

৭) ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন-
(A) ইংরেজরা
(B) পর্তুগিজরা
(C) ওলন্দাজরা
(D) ফরাসিরা
উঃ (A) ইংরেজরা

৮) মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল-
(A) ১৮৯০
(B) ১৯১১
(C) ১৯১৮
(D) ১৯০৬
উঃ (B) ১৯১১

৯) বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল-
(A) বামাবোধিনী
(B) পাক প্রণালী
(C) পাক রাজেশ্বর
(D) আমিশ নিরামিষ
উঃ (C) পাক রাজেশ্বর

১০) ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়-
(A) বোম্বে থেকে থানে
(B) দিল্লি থেকে থানে
(C) বোম্বে থেকে দিল্লি
(D) দিল্লি থেকে কলকাতা
উঃ (A) বোম্বে থেকে থানে

১১) আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়-
(A) ১৯৭৬
(B) ১৯৭৫
(C) ১৭৬৫
(D) ১২৪৫
উঃ (B) ১৯৭৫

১২) বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল-
(A) ১২ ই জানুয়ারি, ১৯৯৮
(B) ১লা মে, ১৯২৩
(C) ৫ ই জুন, ১৯৭৪
(D) কোনটাই নয়
উঃ (C) ৫ ই জুন, ১৯৭৪

১৩) আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো-
(A) সরকারি নথিপত্র
(B) ব্যক্তিগত পত্র
(C) সংবাদপত্র
(D) স্মৃতিকথা
উঃ (A) সরকারি নথিপত্র

১৪) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সরলাদেবী চৌধুরানী
(C) বিদ্যাসাগর
(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উঃ (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৫) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
(A) কলকাতাতে
(B) দিল্লিতে
(C) পুনাতে
(D) নাগপুর
উঃ (B) দিল্লিতে

১৬) বিপিনচন্দ্র পাল লিখেছেন-
(A) সত্তর বছর
(B) জীবনস্মৃতি
(C) আনন্দমঠ
(D) এ নেশন ইন মেকিং
উঃ (A) সত্তর বছর

১৭) ইন্টারনেট শুরু হয়-
(A) ১৯৮৯
(B) ১৮৯০
(C) ১৯৮৭
(D) ১৯৬৫
উঃ (A) ১৯৮৯

১৮) সোমপ্রকাশ ছিল একটি
(A) সাপ্তাহিক পত্রিকা
(B) দৈনিক পত্রিকা
(C) মাসিক পত্রিকা
(D) কোনটাই নয়
উঃ (A) সাপ্তাহিক পত্রিকা

১৯) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি-
(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনীগ্রন্থ
(D) আত্মজীবনী
উঃ (D) আত্মজীবনী

২০) উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা-
(A) মালবিকা কার্যকর
(B) জে কৃষ্ণমূর্তি
(C) জ্যোতিরাও ফুলে
(D) কোনটাই নয়
উঃ (B) জে কৃষ্ণমূর্তি

---Advertisement---

(খ) শূন্যস্থান পূরণ কর-

১) প্রথম নাট্য চর্চার উদ্ভব হয় _______ দেশে। (উঃ গ্রীস)
২) গান্ধী টুপি পরতেন ________ । (উঃ মহাত্মা গান্ধীর অনুগামীরা)
৩) প্রথম ঐতিহাসিক _________ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন। (উঃ নীহাররঞ্জন রায়)
৪) মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন _______ । (উঃ ঋত্বিক ঘটক)
৫) রাজা হরিশচন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন _______ । (উঃ দাদাসাহেব ফালোকে)
৬) ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো _______ । (উঃ নীলদর্পণ)
৭) খেলার রাজা নামে পরিচিত ______ । ( উঃ ক্রিকেট)
৮) সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে _______ দের ইতিহাস চর্চায়। (উঃ সাব অল্টার্ন)
৯) ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ________ । (উঃ রিয়াই টান্নাহিল)
১০) বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ________। (উঃ মাসিক)
১১) প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো _______ । (উঃ সোমপ্রকাশ)
১২) কলকাতা নগরীর পত্তন ঘটে ________ । (উঃ ১৬৯০)
১৩) দা হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন _______ । (উঃ জর্জ মিশেল)
১৪) ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন _______ । (উঃ লর্ড ডালহৌসি)
১৫) ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় _________ । (উঃ ১৮৫৩)
১৬) গান্ধার শিল্পে ________ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। (উঃ ভারতীয় রোমান গ্রীক)
১৭) বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় _______ ।(উঃ প্রবাসীতে)
১৮) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ________ । (উঃ ১৮১৮)
১৯) প্রখ্যাত সংগীত শিল্পী মান্নাদে- র আত্মজীবনীর নাম হল ________ । (উঃ জীবনের জলসাঘরে)
২০) কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ________ । (উঃ ১৮৮০)
২১) ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ________ শতকে। (উঃ উনবিংশ)
২২) ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ________ । (উঃ ১৯২৮)
২৩) মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতঙ্গ হলেন _______ । (উঃ তানসেন)
২৪) ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ______ । (উঃ কলকাতায়)
২৫) নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হলো ______ । (উঃ জুরগেন কোকা)

WBBSE Madhyamik History  Questions

(গ) নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল বেছে নাও-

১) আনন্দ কুমারস্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। (উঃ ভুল)
২) বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। (উঃ ঠিক)
৩) বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি। (উঃ ভুল)
৪) স্বদেশী আন্দোলনের সময় লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত। (উঃ ঠিক)
৫) রবীন্দ্রনাথের জীবনস্মৃতি প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। (উঃ ঠিক)
৬) ভারতের সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন। (উঃ ঠিক)
৭) সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো। (উঃ ভুল)

---Advertisement---

(ঘ) দু একটি কথায় উত্তর দাও-

১) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উঃ হেরোডোটাস কে।
২) ইতিহাস বিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে কে অভিহিত করেছেন?
উঃ জি এম ট্রেভেলিয়ান।
৩) বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২০
৪) কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?
উঃ ১৮৯৫
৫) বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?
উঃ শ্রীচৈতন্যদেব।
৬) ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?
উঃ লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল।
৮) ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ লিওনার্দো দা ভিঞ্চি।
৯) কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?
উঃ প্যারিস।
১০) সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?
উঃ পথের পাঁচালী।
১১) বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ ১৯০৫
১২) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
১৩) চিত্র কথা কার লেখা?
উঃ বিনোদ বিহারী মুখোপাধ্যায়।
১৪) নর্মদা বাঁচাও আন্দোলন এর নেত্রী কে দিয়েছিলেন?
উঃ মেধা পাটেকর।
১৫) চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?
উঃ উত্তরাখণ্ড।
১৬) নিউ সাইন্স গ্রন্থের রচয়িতা কে?
উঃ ভিকো।
১৭) সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি?
উঃ জীবনের ঝরাপাতা।
১৮) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উঃ সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে।
১৯) বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৭
২০) ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি?
উঃ বেঙ্গল গেজেট।
২১) প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?
উঃ সমাচার দর্পণ।
২২) বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৭২
২৩) বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৪) কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?
উঃ লর্ড লিটন।
২৫) ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?
উঃ মুনষী প্রেমচন্দ।
২৬) জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
উঃ দেশ পত্রিকা।
২৭) সাইন্স এন্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা?
উঃ দীপক কুমার।
২৮) CSIR কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪২।
২৯) বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখ?
উঃ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
৩০) বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন?
উঃ ১৮৮০
৩১) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩২) বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?
উঃ লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে।
৩৩) কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি?
উঃ কাল্পনিক সংবদল।
৩৪) গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লিখ।
উঃ বাপি বাড়ি যা।
৩৫) বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২০
৩৬) দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮
৩৭) প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?
উঃ নবীনচন্দ্র দাস।
৩৮) বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়?
উঃ নীল কমিশনের রিপোর্ট।
৩৯) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?
উঃ মুম্বাইতে।
৪০) বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?
উঃ নবগোপাল মিত্র।

(ঙ) সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন- প্রশ্নের মান- ২ (নিজে করো)

---Advertisement---

১) মার্কসবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো।
২) আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
৩) নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
৪) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল?
৫) স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কি?
৬) আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
৭) বাংলার চলচ্চিত্রকে সত্যজিৎ রায় কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন?
৮) আধুনিক ইতিহাস চর্চায় আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
৯) সরকারি নথিপত্র বলতে কী বোঝায়?
১০) নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লিখ।
১১) স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়?
১২) কে, কেন বীরাষ্টমী ব্রত পালন করেন?
১৩) গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কি?
১৪) আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন?
১৫) নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কী ভূমিকা নিয়েছিল?
১৬) ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে  সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
১৭) কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়?
১৮) ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা গুলি উল্লেখ কর।
১৯) সোমপ্রকাশ পত্রিকা থেকে কি ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়?
২০) ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি?

(চ) বিশ্লেষণমূলক প্রশ্ন- প্রশ্নের মান- ৪ (নিজে করো)

১) আধুনিক ইতিহাসচর্চা কিভাবে বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে?
২) ভারতের ফুটবল খেলা কীভাবে জাতীয়তাবোধে উন্নীত হয়?
৩) সামাজিক ইতিহাসচর্চার ক্ষেত্রে খাদ্যাভাসের ইতিহাসচর্চার গতিপ্রকৃতি আলোচনা কর।
৪) শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ কর।
৫) যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চার গুরুত্ব কি?
৬) স্থাপত্যের ইতিহাসের বৈশিষ্ট্য কি?
৭) যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল?
৮) আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সামরিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৯) পরিবেশের ইতিহাসচর্চার গুরুত্ব আলোচনা কর।
১০) নারীসমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর।
১১) আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারী নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ?
১২) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ‘জীবনস্মৃতি’-কে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়?
১৩) সংবাদপত্র এবং সাময়িকপত্র- এর মধ্যে পার্থক্য কি?
১৪) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
১৫) ‘বঙ্গদর্শন’ ও ‘সোমপ্রকাশ’ থেকে কোন ধরনের ইতিহাস রচনার উপাদান পাওয়া যায়।

---Advertisement---

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | WBBSE Madhyamik Life Science Question Paper 2026 PDF Download মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | WBBSE Madhyamik Physical Science Question Paper 2026 PDF Download মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | WBBSE Madhyamik Math Question Paper 2026 PDF Download মাধ্যমিক প্রশ্নপত্র 2026 PDF | WBBSE Madhyamik All Subjects Question Paper 2026 PDF Download মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026 PDF | WBBSE Madhyamik Geography Question Paper 2026 PDF Download