মাধ্যমিকের নম্বরে অসন্তুষ্ট? রিভিউ ও স্ক্রুটিনি করাতে চান? দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

গত ১৯ মে প্রকাশ পেয়েছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিকে বসেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। ২০২৩ সালের মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ।

ফলপ্রকাশের পরেই মধ্যশিক্ষা পর্ষদ জানায়, যদি কোনোও পরীক্ষার্থী মাধ্যমিকের নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকেন তবে তাঁরা উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনি করাতে পারবেন। স্ক্রুটিনির জন্য আবেদন জানাতে হবে অনলাইন মারফত। মধ্যশিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অনলাইনে স্ক্রুটিনির আবেদন নেওয়া হবে জুন মাসের মধ্যে। আর এবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ জুন (শুক্রবার) বেলা ১১ টা থেকে শুরু করে ১৫ জুন (শুক্রবার) রাত ১২ টা পর্যন্ত পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস)-এর আবেদন নেওয়া হবে। যে পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে, তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ আর মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না এই রাজ্যের পড়ুয়াদের

প্রসঙ্গত, যে সকল ছাত্রছাত্রীরা উত্তরপত্র রিভিউ করাতে চান তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাবেন। এছাড়া পর্ষদের বিজ্ঞপ্তিটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন। উল্লেখ্য, এবছর এক লক্ষেরও পরীক্ষার্থী মাধ্যমিকে অনুত্তীর্ণ হয়েছেন। এহেন ফলাফলে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজ্য। লোকসভা নির্বাচনের জন্য এগিয়ে আনা হয়েছে আগামী বছরের মাধ্যমিক। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download