চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS 4th Semester New Question Pattern: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে নতুন প্যাটার্ন ঘোষণা সভাপতির

Debasish Ghosh
---Advertisement---

১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ এর উচ্চ মাধ্যমিক এর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। তার আগেই পরীক্ষার প্যাটার্নে বিরাট বদল ঘোষণা করল সংসদ। WBCHSE 4th Semester Question Pattern এ এবার থেকে প্রতিটি প্রশ্নের জন্য বিকল্প প্রশ্ন যুক্ত হবে। সম্প্রতি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে বার্তা দিয়েছেন। সংসদের ভাষায় একে বলা হচ্ছে ‘2x Formula’

HS 4th Semester New Question Pattern

সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব প্রশ্নের বিকল্প থাকে না। যে প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নেরই উত্তর লিখতে হয় ছাত্র-ছাত্রীদের। কিন্তু নতুন প্যাটার্ন অনুযায়ী, প্রতিটি বড় প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে। আর মূল প্রশ্ন যে অধ্যায় থেকে আসবে, সেই অধ্যায় থেকেই বিকল্প প্রশ্নও থাকবে। চলতি বছর থেকেই দ্বিতীয় সেমিস্টারে এই প্যাটার্ন যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।

কেন এই পরিবর্তন?

সংসদ সূত্রে খবর, এই নতুন নিয়ম প্রবর্তনের পেছনে প্রধানত দুটি উদ্দেশ্য রয়েছে:
১. প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা যাতে মানসিক চাপে না পড়ে, তার জন্য এই নমনীয়তা।
২. যেহেতু চতুর্থ সেমিস্টারে বড় প্রশ্ন (Descriptive Questions) থাকবে, তাই পড়ুয়ারা যাতে কোনো নির্দিষ্ট অংশ কম পড়ে থাকলেও অন্য বিকল্পটি বেছে নিতে পারে, সেই সুযোগ দেওয়া হয়েছে।

সেমিস্টার ৪ পরীক্ষার প্যাটার্ন

---Advertisement---
বিষয়ের ধরন তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা (Theory) প্রজেক্ট বা প্র্যাক্টিক্যাল (Project/Practical) মোট নম্বর (Semester 4)
নন-ল্যাবরেটরি ভিত্তিক বিষয় (যেমন: বাংলা, ইংরেজি, ইতিহাস, অঙ্ক) (সারা বছরের প্রজেক্ট) ৪০ নম্বর ২০ নম্বর ৬০ নম্বর
ল্যাবরেটরি ভিত্তিক বিষয় (যেমন: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান) (সারা বছরের প্র্যাক্টিক্যাল) ৩৫ নম্বর ৩০ নম্বর ৬৫ নম্বর
মিউজিক বা ভিজ্যুয়াল আর্টস ২০ নম্বর ৮০ নম্বর ১০০ নম্বর
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ