৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে স্ক্রুটিনি এবং রিভিউর ফলাফল, নতুন নিয়মে উপকৃত হবে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৮ তারিখ অর্থাৎ ৮ই মে প্রকাশিত হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর ১০ তারিখ থেকে শুরু হবে স্ক্রুটিনি এবং রিভিউ করার জন্য আবেদন। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে অবগত পরীক্ষার্থীরা ইতিমধ্যেই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ করার প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ বিষয়। আবেদন করার পর দীর্ঘ সময় ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ করার নিয়ম ছিল এতদিন।

এবার সেই নিয়মেই পরিবর্তন করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, “তৎকালের ক্ষেত্রে যেদিন থেকে পড়ুয়ারা আবেদন করবে সেদিন থেকে সাত দিনের মধ্যে সংশোধিত মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে যদি পড়ুয়ারা মার্কশিট না হাতে পায় তাহলে রিভিউ করার জন্য জমা নেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের।” সাধারণত ফল ঘোষণার পর স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন করে থাকেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে রিভিউর ফলাফল আসতে লেগে যায় দীর্ঘ সময়। তবে এবার তৎকাল রিভিউর জন্য সাধারণ রিভিউ থেকে তিনগুণ বেশি টাকা দিতে হবে পরীক্ষার্থীদের। যে সমস্ত পরীক্ষার্থীরা বেশি টাকা দিয়ে নিজেদের খাতা রিভিউ করার আবেদন করবেন সাত দিনের মধ্যে তাদের রিভিউর ফলাফলসহ নতুন মার্কশিট দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ জানিয়ে দিল সংসদ

উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনের ৭ দিনের মধ্যে সংশোধিত মার্কশিট হাতে পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ১০ তারিখ থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে পরীক্ষার খাতার স্ক্রুটিনি এবং রিভিউ -এর জন্য আবেদন করা যাবে। সাধারণ ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য পরীক্ষার্থীদের বিষয় পিছু ১৫০ টাকা করে ফি ধার্য করা থাকে। রিভিউ করার ক্ষেত্রে ২০০ টাকা ফি ধার্য করা আছে শিক্ষা সংসদের পক্ষ থেকে। সেখানে প্রত্যেক আবেদনকারীকে ৭ দিনের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউ করার জন্য যথাক্রমে ৬০০ এবং ৮০০ টাকা ফি জমা করতে হবে। অতিরিক্ত টাকা ধার্য করা নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন, “পিপিএস এবং পিপিআর -এর যে ফি ধার্য করা হয়েছে বিশেষ করে তৎকালের জন্য তা সঠিক নয় বলে আমরা মনে করি। এতে অভিভাবকদের উপর অহেতুক আর্থিক চাপ বাড়বে। বেসরকারি প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর করা হয়। সরকারি ব্যবস্থাপনায় এটা হওয়া কাঙ্ক্ষিত নয় বলেই আমরা মনে করি।”

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download