উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সম্প্রতি উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এবার পুরনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা, নতুন এই ব্যবস্থা চালু হলো। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম এসেছে। তবে অনেক পড়ুয়ারাই এখনো পুরনো সিলেবাসে পাঠরত। এবার সংসদ জানালো যে তারা চাইলে পুরনো সিলেবাস ছেড়ে নতুন সেমিস্টার সিস্টেমে যোগ দিতে পারে। তবে পুরোনো সিলেবাস ছেড়ে নতুন সেমিস্টার পদ্ধতিতে আসতে গেলে শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া এবং নিয়ম মানতে হবে। বিস্তারিত আজকের প্রতিবেদনে রইল।

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল

সাধারণত সিলেবাস বদলে গেলে পুরোনো ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যারা পুরনো সিলেবাসের অধীনে পড়াশোনা করছিলেন তাদের সুবিধার কথা চিন্তা করে এবার নতুন সেমিস্টার সিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে কাউন্সিল। তবে একবার নতুন পদ্ধতিতে চলে এলে আর পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া যাবে না। একথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

কারা এই সুযোগ পাবেন?

কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • যারা পুরনো সিলেবাসের অধীনে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু টেস্ট পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনও পর্যন্ত বসেননি বা পাশ করতে পারেননি, তারা নতুন শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেমের অধীনে পড়াশোনা করতে পারবেন।
  • এছাড়াও যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তারাও চাইলে নতুন সেমিস্টার সিস্টেমে রেজিস্টার করতে পারে। সে ক্ষেত্রে তাদের পুরনো প্রার্থীপদ বাতিল করা হবে।
---Advertisement---

সেমিস্টার পদ্ধতিতে আবেদনের প্রক্রিয়া

আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ 2026 আবেদন পদ্ধতি

নতুন সেমিস্টার সিস্টেমে আসার জন্য ছাত্রছাত্রীদের পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের একটি অপশন ফর্ম ফিলাপ করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে এই অপশন ফর্ম আপলোড করা হবে। স্কুলের আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করে ছাত্রছাত্রীদের সেই ফর্ম ফিলাপ করতে হবে। এরপর সংসদের অনুমোদন পেলে সেই ছাত্র ছাত্রীর নতুন সেমিস্টার পদ্ধতির রেজিস্ট্রেশন চালু করা হবে। আর সেই সঙ্গে পুরনো ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে।

এই নিয়মগুলি মানতে হবে

তবে এক্ষেত্রে সংসদ জানিয়েছে যে পুরোনো সিলেবাস ছেড়ে নতুন সেমিস্টার সিস্টেমে এলে ছাত্রছাত্রীদের কিছু নিয়ম মানতে হবে। যেমন,

  • পুরনো প্রজেক্ট বা প্র্যাক্টিক্যাল নম্বর এখানে গ্রাহ্য হবে না। সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাস অনুযায়ী প্রজেক্ট ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে হবে এবং নতুন করে নম্বর আপলোড করতে হবে।
  • সাবজেক্ট পছন্দের ব্যাপারে ছাত্রছাত্রীদের কিছু নিয়ম মানতে হবে। নতুন সেমিস্টার পদ্ধতিতে অনেক সাবজেক্ট বদল হয়েছে। যেমন কোন ছাত্র বা ছাত্রী যদি পুরনো সিলেবাসে ডেটা সাইন্স নিয়ে পড়ে থাকে নতুন সেমিস্টার পদ্ধতিতে তাকে এআই অ্যান্ড ডেটা সায়েন্স বাছতে হবে।

যারা পুরনো সিস্টেমেই থাকতে চান, তাদের কী হবে?

অনেক পড়ুয়ার মনে প্রশ্ন উঠতে পারে যে তারা যদি সেমিস্টার সিস্টেমে যেতে না চান তবে কী হবে? কাউন্সিল স্পষ্ট জানিয়েছে যারা পুরনো বার্ষিক পদ্ধতিতেই পরীক্ষা দিতে চান, তাদের কোনো অপশন ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। তাদের জন্য কাউন্সিল যথাসময়ে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করবে এবং তারা পুরনো নিয়মেই এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে পারবেন।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল