WBCS 2022: WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত! ডাউনলোড করে নিন রেজাল্ট

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল ২০২২ সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন (WBCS) পরীক্ষার ফলাফল। গত বছরের ১৯ জুন প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। গত বছরের এই পরীক্ষায় অংশ নেনঅসংখ্য চাকরিপ্রার্থী। আর এবার সকল প্রার্থীর রেজাল্ট প্রকাশ করল কমিশন। WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) থেকে নিজেদের ফলাফল চেক করতে পারবেন প্রার্থীরা।

WBCS Prelims Result 2022

WBCS পরীক্ষার রেজাল্ট চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (wbpsc.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর “RESULT OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC.(PRILIMINARY) EXAMINATION 2022” লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) স্ক্রিনে একটি পিডিএফ দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন।

আরও পড়ুনঃ জেল পুলিশে কীভাবে আবেদন করবেন দেখুন ভিডিও

৪) পিডিএফ থেকে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন প্রার্থীরা।

সর্বমোট ৫৪৯৬ জন প্রার্থীকে ডব্লুবিসিএস মেন পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া কাট অফ মার্কসও প্রকাশ করেছে কমিশন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের মেন পরীক্ষায় বসতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, ডব্লুবিসিএস মেন পরীক্ষার তারিখ ও অ্যাডমিট ডাউনলোডের তারিখ শীঘ্রই জানানো হবে। বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

WBCS Prelims Result 2022: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন