পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) সম্প্রতি WBCS 2022 পরীক্ষার গ্রুপ ডি পদের রেজাল্ট প্রকাশ করেছে। মোট ৩২২টি শূন্য পদ পূরণের জন্য এই পরীক্ষা গ্রহণ হয়েছিল। কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাচিত সমস্ত প্রার্থীদের তালিকাও ইতিমধ্যেই আপলোড করেছে। জানানো হয়েছে, এই সমস্ত প্রার্থীদের এরপর সরাসরি নির্দিষ্ট দপ্তরের অধীনে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি এই বছরের WBCS পরীক্ষার একজন পরীক্ষার্থী হন, তবে এই মেধা তালিকা অবশ্যই আপনার জন্য দেখা জরুরী। নিচে WBCS 2022 Group D Result নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
এক নজরে
WBCS Result Published
অ্যাডভার্টাইজমেন্ট নম্বর: ০২/২০২২।
মোট ৩২২ জনকে এই নিয়োগ তালিকায় সুপারিশ করা হয়েছে। যার মধ্যে কোন ক্যাটেগরিতে কতজন রয়েছেন সেই সংখ্যা নীচে দেওয়া হল।
| ক্যাটেগরি | সংখ্যা |
| UR (সাধারণ বিভাগ) | ১৬৭ জন |
| OBC (A) | ৩৪ জন |
| OBC (B) | ২১ জন |
| SC (তপশিলি জাতি) | ৬৬ জন |
| ST (তপশিলি উপজাতি) | ২০ জন |
| PwBD (প্রতিবন্ধী বিভাগ) |
০৯ জন (A-৩, B-২, C-২, D-২)
|
| MSP (মেধাবী ক্রীড়াবিদ) | ০৫ জন |
কোন কোন বিভাগে নিয়োগের সুপারিশ করা হয়েছে?
WBCS Group D পরীক্ষার মাধ্যমে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগের সুপারিশ করা হয়েছে:
Inspector of Co-operative Societies
এই পদটি পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের (Co-operation Department) অধীনে পরিচালিত হয়। এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, কলকাতাতে পোস্টিং দেওয়া হবে।
Panchayat Development Officer
এই পদটি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের (Panchayats & Rural Development Department) অধীনে রয়েছে । এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের সল্টলেকের জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ কাজ মিলবে।
অন্যান্য বিভাগ
এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের (Land & Land Reforms Department) ইত্যাদির অধীনেও বেশ কিছু প্রার্থীকে সুপারিশ করা হয়েছে, যার সদর দপ্তর নবান্নে অবস্থিত।
WBCS 2022 Group D Cut-off Marks
কোন ক্যাটাগরির জন্য এবছরের পরীক্ষার কত ফাইনাল কাট অফ নম্বর ছিল, তারও একটি তালিকা কমিশন মারফত দেওয়া হয়েছে। নীচে দেখে নেব।
| ক্যাটাগরি |
ফাইনাল কাট অফ
|
| UR (Unreserved) | ৭৮৮.২৫ |
| OBC (A) | ৭৭৩.২৫ |
| OBC (B) | ৭৮০.২৫ |
| SC | ৭১৯.০০ |
| ST | ৬৩৬.৫০ |
| PwBD (A) | ৬৩৯.২৫ |
| PwBD (B) | ৬১৭.৫০ |
| PwBD (C) | ৬৩৬.২৫ |
| PwBD (D | ৪০৫.০০ |
| MSP | ৬৭৭.৫৮ |
আরও পড়ুনঃ WBSSC Group C D পরীক্ষার অফিসিয়াল ফাইনাল অ্যানসার কি দেখুন
নির্বাচিত প্রার্থীদের জন্য নির্দেশিকা
কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সফল প্রার্থীদের আলাদা করে আর কোনো “ইন্টিমেশন লেটার” (Intimation Letter) পাঠানো হবে না। তবে পরবর্তী পদক্ষেপ জানতে অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে।
WBCS Group-D 2022 Final Merit List: Download Now
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now