WBSC Preliminary প্রশ্নের উত্তর ভুল, কীভাবে অভিযোগ জানাবেন?

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সিভিল সার্ভিসের যে পরীক্ষা 19 জুন, 2022 তারিখে হয়েছিল তার অফিসিয়াল উত্তরপত্র কিছু দিন আগেই সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্র চারটি সেটে হয়। সংশ্লিষ্ট উত্তরপত্রে দেখা গেছে বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়ে পরীক্ষার্থীরা অসন্তুষ্ট। অনেকে আবার পাবলিক সার্ভিস কমিশনের এই ভুলভ্রান্তি নিয়ে হাসিঠাট্টা করতেও ছাড়েননি।

WBCS Wrong Answer Key Objection

এর জন্যে পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যদি কোনো রকমের ত্রুটি থাকে, তবে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে নির্দিষ্ট ত্রুটিপূর্ণ প্রশ্নের সাপেক্ষে উপযুক্ত প্রমাণ এবং প্রমাণের উৎস সহযোগে তথ্য দিতে পারবেন। wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে স্বস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রকাশিত উত্তরপত্রে এ পর্যন্ত ৪ থেকে ৫ টি প্রশ্নের সর্বজনবিদিত ভুলভ্রান্তি রয়েছে। এই যেমন-

১) UPSC এর বর্তমান চেয়ারম্যান কে?
২) ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?

এই প্রশ্ন দুটোর উত্তর প্রত্যেকটি সেটেই ভুল আছে।
এইরকম আরও ২/৩ টি ভুল রয়েছে।

কিভাবে অভিযোগ করবেন-
অভিযোগ জানাতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। প্রার্থীরা কিভাবে অভিযোগ জানাবেন তা স্টেপ বই স্টেপ দেখে নিন।
1) নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান পিএসসি’র অফিসিয়াল ওয়েবসাইটে।
2) সেখানে দপ্তর প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
3) সেট লিখুন এবং ত্রুটিপূর্ণ প্রশ্ন লিখুন।
4) উত্তরটি ভুল কেন? কিংবা সঠিক উত্তরের সাপেক্ষে অথেন্টিক উৎস দিন। এবং পরে আপলোড করুন।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

অভিযোগ জানানোর তারিখ- প্রার্থীরা অভিযোগ জানাতে পারবেন আগামী ৪ ঠা জুলাই, ২০২২ এর মধ্যে।

Answer Key Objection: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন