WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যারা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সুখবর! WBCSC এর মাধ্যমে সহকারী অধ্যাপক নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্য জুড়ে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের নির্দিষ্ট তারিখের পূর্বে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এই চাকরির জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ হবে? ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WBCSC Assistant Professor Recruitment

অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ১/২০২৬ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলোতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হবে। মোট ২ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে।

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের নিচের যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে:

  1. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (Masters) ডিগ্রিতে অন্তত ৫৫% নম্বর (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় প্রযোজ্য)।
  2. প্রার্থীদের অবশ্যই NET (National Eligibility Test) অথবা পশ্চিমবঙ্গ রাজ্যের SET (State Eligibility Test) উত্তীর্ণ হতে হবে। তবে ২০০৯ সালের পিএইচডি রেগুলেশন অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকলে NET/SET থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে।

বয়সসীমা

সরকারি নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ ৪০ বছর বয়সসীমার মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? দেখে নিন এক্ষুনি 

বেতন

কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত সহকারী অধ্যাপকদের প্রতিমাসে ৫৭,৭০০ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হতে পারে। এর সঙ্গে থাকবে টিএ, ডিএ, এইচ আর এ ইত্যাদি। এলাকাভেদে এই বেতন বদলাতে পারে।

আবেদন পদ্ধতি

WBCSC-এর সহকারী অধ্যাপক পদের জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হবে অনলাইন ভিত্তিক। কোনো প্রকার অফলাইন বা হার্ডকপি আবেদন গ্রহণ করা হবে না।

  1. প্রথমে প্রার্থীদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in-এ ভিজিট করতে হবে।
  2. সেখানে ‘Registration’ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  3. এরপর ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  4. আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার পর সাবমিট করা ফর্মটির একটি প্রিন্টআউট নিয়ে রাখা জরুরি।

নিয়োগ প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন সাধারণত ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে থাকে। এরপর প্রার্থীদের একটি ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন পর্বের জন্য ডাকা হয়। উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ তালিকা জারি করা হয়।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরুর তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা