রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ, আবেদন চলবে ২২ আগাস্ট পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যর মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নতুন করে লেডি কাউন্সেলর ও স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই লেডি কাউন্সেলর ও স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রথম বিজ্ঞপ্তি- Memo No.- 2112/DH&FWS/I/A-6
পদের নাম- স্টাফ নার্স।
মোট শূন্যপদ- ১৭ টি। (UR -9, SC- 4, ST- 1, OBC-A-2, OBC-B-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing / B.SC Nursing ট্রেনিং কোর্স করা থাকতে হবে। সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ২৫,০০০/- টাকা।

প্রথম বিজ্ঞপ্তি- Memo No.- 2109/DH&FWS/III-25
পদের নাম- লেডি কাউন্সেলর।
মোট শূন্যপদ- ২ টি। (SC- 1, OBC-A- 1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান/ সমাজকর্ম/ সমাজ বিজ্ঞানে স্নাতক করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ২০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২২ আগস্ট ২০২২ তারিখে মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগের স্থান- পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

চাকরির খবরঃ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification
Stuff Nurse: Download Now
Lady Counsellor: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে