চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

ANM GNM 2026 Exam Date & JENPAS 2026: পরীক্ষা ও ফর্ম ফিলাপের দিনক্ষণ ঘোষণা করল

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) দ্বারা সম্প্রতি ANM GNM JENPAS 2026 পরীক্ষা ও ফর্ম ফিলাপের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নার্সিং নিয়ে ক্যারিয়ার গড়তে চান, পশ্চিমবঙ্গের এমন প্রার্থীদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই প্রবেশিকা পরীক্ষাগুলির মাধ্যমে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলিতে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির সুযোগ পায়। এবছরও আগ্রহী প্রার্থীদের জন্য এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ, যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা আজকের প্রতিবেদন দেওয়া হলো।

WBJEE ANM GNM & JENPAS 2026

ANM GNM 2026

ANM (Auxiliary Nursing and Midwifery) GNM (General Nursing and Midwifery) হলো পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি নার্সিং স্কুলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা।

যোগ্যতার মানদণ্ড:

  1. প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নূন্যতম ১৭ বছর থেকে ৩৫ বছর বয়সের হতে হবে।
  3. উচ্চমাধ্যমিক বা সমতুল্য (১০+২) পরীক্ষায় যেকোনো শাখা থেকে নূন্যতম ৪০% নম্বর নিয়ে পাস করতে হবে। ইংরেজি আবশ্যিক।
---Advertisement---

পরীক্ষার ধরন

এই পরীক্ষাটি একটি লিখিত পরীক্ষা যা ওএমআর (OMR) শিটে দিতে হয়। মোট ১১৫ নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে ৯০ মিনিট। প্রশ্ন থাকে এইসব বিষয়ের উপর,

বিষয় নম্বর
জীবন বিজ্ঞান ৫০ নম্বর।
ভৌত বিজ্ঞান ২৫ নম্বর।
ইংরেজি ১৫ নম্বর।
গণিত ১০ নম্বর।
সাধারণ জ্ঞান (GK) ১০ নম্বর।
লজিক্যাল রিজনিং ৫ নম্বর।

গুরুত্বপূর্ণ তারিখ

বোর্ড সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,

  • অনলাইন আবেদন শুরু: ২৫ মার্চ ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: এপ্রিল ২০২৬।
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ।
  • পরীক্ষার তারিখ: ১৪ জুন ২০২৬।

JENPAS UG 2026

JENPAS UG পরীক্ষার মাধ্যমে বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবার সুযোগ থাকে। যে সব ছাত্রছাত্রীরা বিএসসি নার্সিং, BPT (ফিজিওথেরাপি), BMLT (ল্যাব টেকনোলজি), B.Sc. OTT (অপারেশন থিয়েটার), B.Sc. CCT (ক্রিটিক্যাল কেয়ার), B.Sc. PA (ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট) বা অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চান, তাদের এই JENPAS UG প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি নিয়ে নূন্যতম ৪৫% (সংরক্ষিত শ্রেণির জন্য ৪০%) নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

---Advertisement---

পরীক্ষার প্যাটার্ন

  • পেপার – ১: যারা B.Sc. Nursing, BPT, BMLT, B.Sc. OTT, B.Sc. CCT, B.Sc. PA ইত্যাদিতে ভর্তি হতে চান, তাদের এই Paper-I অবশ্যই দিতে হবে। পরীক্ষার প্যাটার্ন দেখে নাও।
    বিষয় ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর) ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর) মোট প্রশ্ন মোট নম্বর
    পদার্থবিদ্যা (Physics) ১৫ ২০ ২৫
    রসায়ন (Chemistry) ১৫ ২০ ২৫
    জীববিদ্যা (Biology) ১৫ ২০ ২৫
    ইংরেজি (English) ২০ ২০ ২০
    লজিক্যাল রিজনিং ২০ ০ ২০ ২০ ২০ ২০ ২০
    মোট ৮৫ ১৫ ১০০ ১১৫
  • পেপার – ২: যারা শুধু BHA (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সে ভর্তি হবেন তাদেরকে এই পেপারও দিতে হবে। পরীক্ষার প্যাটার্ন নীচে দেওয়া হল।
    বিষয় ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর) ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর) মোট প্রশ্ন মোট নম্বর
    ভৌত বিজ্ঞান (Physical Science) ২৫ ১০ ৩৫ ৪৫
    গণিত (Mathematics) ১০ ১৫ ২০
    সাধারণ জ্ঞান (GK) ১০ ১৫ ২০
    ইংরেজি (English) ১৫ ১৫ ১৫
    লজিক্যাল রিজনিং ১৫ ১৫ ১৫
    মোট ৭৫ ২০ ১০০ ১১৫

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৬।
  • আবেদন শেষ: এপ্রিল ২০২৬।
  • পরীক্ষার তারিখ: ৭ জুন ২০২৬।
  • অ্যাডমিট কার্ড: জুনের প্রথম সপ্তাহ।

অন্যান্য পরীক্ষার তারিখ

ANM GNM JENPAS ছাড়া ওই একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কিছু পরীক্ষার কথাও ঘোষণা করা হয়েছে। যেমন,

Name of Examination For Admission to Date of Examination
Registration starts on
WBJEE-2026 Engineering & Technology, Pharmacy, Architechture Course 24-05-2026 10-03-2026
JELET-2026 3rd Semester in 4-Year Degree Courses in Engineering & Technology/Pharmacy under Lateral Entry Scheme 13-06-2026 19-03-2026
JEPBN-2026 Post Basic B.Sc Nursing Course 07-06-2026 01-04-2026
JEMScN-2026 M.Sc Nursing Course 07-06-2026 01-04-2026
JEMAS(PG)-2026 PG Courses in Paramedical & Allied Sciences under WBUHS 14-06-2026 07-04-2026
JECA-2026 Master of Computer Application (MCA Course) 14-06-2026 09-04-2026

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Apply Now: Click Here 

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ