পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) WB ANM GNM 2026 কোর্সে ভর্তির জন্য অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন প্রকাশ করেছে। আপনি যদি এবছর সরকারি কলেজে ANM GNM এ ভর্তির জন্য আবেদন করবেন ভাবেন, তবে এই বুলেটিন টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যোগ্যতা থেকে শুরু করে প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জানানো হয়েছে। আর আজকের এই প্রতিবেদনে আমরা সেই বুলেটিনের তথ্যগুলি নিয়েই আলোচনা করব। ভর্তির আবেদন করার আগে অবশ্যই আজকের প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।
এক নজরে
WBJEE ANM GNM Notification 2026
গত ১০ই মার্চ চলতি বছরে ANM GNM কোর্সের আবেদন এবং পরীক্ষার সময়সূচি প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এর ঠিক কদিন পরেই আবেদনকারীদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নিয়ম, সিলেবাস ইত্যাদি বিষয়ে অবগত করতে এই বুলেটি ন জারি করা হলো। কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এতে বলা হয়েছে, এক নজরে জেনে নেব।
ANM GNM Exam Date 2026
২০২৬ সালের নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৪ই জুন, ২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দুপুর ১২:০০টা থেকে ১:৩০টা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
- প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে। আবেদনের জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই।
- প্রার্থীকে উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় কমপক্ষে ৪০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাশ করা বাধ্যতামূলক।
- ভোকেশনাল স্ট্রিমের প্রার্থীরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?
আবেদনের গুরুত্বপূর্ণ নিয়মাবলী
- আগ্রহী প্রার্থীদের ভর্তির জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট (www.wbjeeb.nic.in) এর মাধ্যমেই আবেদন করতে হবে।
- অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য একটি বৈধ মোবাইল নম্বর এবং ইউনিক ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, কারণ ভবিষ্যতের সমস্ত যোগাযোগ এখানেই করা হবে।
- SC/ST/OBC/EWS/অনাথ প্রার্থীদের জন্য ৩০০ টাকা এবং সাধারণ প্রার্থীদের জন্য ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
কাউন্সেলিং এবং ভর্তির সময় আসল নথিপত্র যাচাই করা হবে। এজন্য আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণ পত্র, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি নথিপত্র গুলি সঙ্গে রাখতে হবে।
ANM GNM Exam Pattern 2026
পরীক্ষাটি হবে ওএমআর (OMR) শিটে এবং সমস্ত প্রশ্ন হবে মাল্টিপল চয়েস (MCQ) টাইপের। মোট ১১৫ নম্বরের পরীক্ষা হবে যেখানে ১০০টি প্রশ্ন থাকবে।
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
| জীবন বিজ্ঞান (Life Science) | ৪০ | ৫০ |
| ভৌত বিজ্ঞান (Physical Science) | ২০ | ২৫ |
| ইংরেজি (Basic English) | ১৫ | ১৫ |
| গণিত (Mathematics) | ১০ | ১০ |
| সাধারণ জ্ঞান (GK) | ১০ | ১০ |
| লজিক্যাল রিজনিং | ৫ | ৫ |
| মোট | ১০০ | ১১৫ |
আরও পড়ুনঃ সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়?
স্টাইপেন্ড
সরকারি প্রতিষ্ঠানে ANM(R) ট্রেনিং চলাকালীন ছাত্রীরা মাসে ৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
ডুপ্লিকেট ডকুমেন্টস
যদি অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড হারিয়ে যায়, তবে ফলাফল প্রকাশের ৬০ দিনের মধ্যে ৫০০ টাকা ফি দিয়ে ডুপ্লিকেট কপির জন্য আবেদন করা যাবে।
হেল্পলাইন
কোনো সমস্যার জন্য পরীক্ষার্থীরা সরাসরি বোর্ডের হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করতে পারেন:
- টোল ফ্রি নম্বর: 1800-123-4782 (Extn. No.- 2)।
- ইমেল: info@wbjeeb.in।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন ফর্ম ফিলাপ শুরু: 25 মার্চ, 2026।
- অনলাইন ফর্ম ফিলাপ শেষ: 19 এপ্রিল, 2026।
আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now







