WBJEE Result 2023: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত! প্রথম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতার

Published By: Debasish Ghosh | Published On:
Share:

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৩ এর ফলাফল। এদিন ২:৩০ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ফলাফল। গত ৩০ এপ্রিল (রবিবার) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হয়। পরীক্ষা চলে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। প্রথম পেপার ছিল অঙ্ক। দ্বিতীয় পেপার ছিল ফিজিক্স ও কেমিস্ট্রি। প্রথম পেপারে প্রশ্ন ছিল ৭৫ টি। আর দ্বিতীয় পেপারের প্রশ্ন সংখ্যা ৮০ টি। এবছর পরীক্ষায় বসেছিলেন মোট ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী।

এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৯.৪ শতাংশ পরীক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা ৯৬ হাজার ৯১৩ জন। ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষায় অংশগ্রহণ করেন এই রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও। এবারের উত্তীর্ণদের মধ্যে ৭২ শতাংশ পশ্চিমবঙ্গের আর ২৮ শতাংশ বাইরের রাজ্যের পরীক্ষার্থী।মেধাতালিকায় তিন জন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ বোর্ডের। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করলেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানে সোহম দাস। তৃতীয় স্থানে সারা মুখোপাধ্যায়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী একই স্কুলের ছাত্র।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করলো বোর্ড। আজ বিকেল ৪টে থেকে নিজেদের র‍্যাঙ্ক কার্ড চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল চেক করা যাবে সরাসরি বোর্ডের ওয়েবসাইট (wbjeeb.nic.in) থেকে ও (www.wbjeeb.in) থেকে। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল বোর্ড। মেটাল ডিটেক্টর, ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার-সহ কড়া নজরদারি চলে পরীক্ষা কেন্দ্রগুলিতে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন