WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

WBJEE Result 2025: দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিগত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। তারপর কেটে গিয়েছে ১১৭ দিন। অবশেষে বিভিন্ন আইনে জটিলতা কাটিয়ে আদালতের হস্তক্ষেপে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা এবং রেজাল্ট সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

WBJEE Result 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের অবশেষে বিভিন্ন সমস্যার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE Result 2025) -র চূড়ান্ত ফলাফল। চলতি বছরের ৫ জুন থেকে জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশের প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল বোর্ডের তরফে। এরপরেই আদালতে অফিসের সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতা নিয়ে বারবার পিছিয়ে গিয়েছে পরীক্ষার ফল প্রকাশ। একাধিক বার পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে। এবারে গত সোমবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ জারি হওয়ায়, আজ ২২ আগস্ট আদালতের নির্দেশেই ঘোষণা হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এর চূড়ান্ত ফলাফল।

---Advertisement---

HS 3rd Semester Routine

WBJEE Result 2025 মেধা তালিকা

২০২৫ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে নদীয়া জেলার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সৌমজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করে নিয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এক্স হ্যান্ডেলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যাঁরা কোনো কারণে ভালো ফল করতে পারেননি, তাঁদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভাল হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

Bharti Airtel Scholarship- Apply Now

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

জয়েন্ট এন্ট্রান্স এর ফলাফল কিভাবে দেখা যাবে?

ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে দুটি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in -এই দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইট থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেঙ্ক কার্ড ডাউনলোড করে অনলাইনে মেধা তালিকায় নিজেদের অবস্থান দেখে নিতে পারবেন।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ WBJEE Result 2025: আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?