রাজ্যের স্কুলে এডুকেশন সুপারভাইজার নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরির সুযোগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশন (WBMDFC) -এর মাধ্যমে রাজ্যের স্কুলে এডুকেশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

পদের নাম- Education Supervisor
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীদের রাজ্য সরকারের নির্দিষ্ট মাইনোরিটি কমিউনিটির অন্তর্ভুক্ত হতে হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ কোচিন শিপয়ার্ডে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- যোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউর দিন নিজের সাম্প্রতিক বয়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা- Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector- 1, Salt Lake, Kolkata-700064

ইন্টারভিউর তারিখ- ৪ এবং ৫ অক্টবর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা