পৌরসভায় গ্রূপ-সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১ মে পর্যন্ত

Published By: ExamBangla.com | Published On:
Share:

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গ্রূপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ আরও বিস্তারিত তথ্য জানতে রইল আজকের বিস্তারিত প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।
মোট শূন্যপদ- ৫ টি। (UR- ৪,ST- ১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও উপরোক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স- ২০২২ সালের জানুয়ারি মাসের ১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ ST/ SC প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ১২ অনুযায়ী বেতনক্রম হবে।

চাকরির খবরঃ রাজ্যে গ্রূপ-ডি কর্মী নিয়োগ ২০২২

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।www.mscwb.org এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদেরকে অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে।
আবেদন ফি- U.R এবং O.B.C প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১৫০ টাকা এবং প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ U.R এবং O.B.C প্রার্থীদের জন্য মোট ২০০ টাকা ধার্য করা হয়েছে।এছাড়া ST, SC এবং PH প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের, মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান ২ নম্বর করে। প্রশ্নের ধরন হবে MCQ টাইপ। পার্সোনালিটি টেস্ট হবে মোট ৪০ নম্বরের।
আবেদন করার শেষ তারিখ- ০১/০৫/২০২২

চাকরির খবরঃ ফুড সাব- ইন্সপেক্টর প্যানেল বাতিলের নির্দেশ

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here 

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা