WBMSC মাধ্যমে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হলো

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission). কর্মী নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন (Kolkata Municipal Corporation বা KMC) -এ। যে পদে চাকরি হবে সেই পদের নাম ফুড সেফটি ম্যানেজার। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদনযোগ্য। এইসব পদগুলিতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হতে হবে, কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত তথ্য পাবেন আজকের এই প্রতিবেদনে। WBMSC Food Department Recruitment 2022.

পদের নাম- ফুড সেফটি ম্যানেজার।
মোট শূন্যপদ- ৬ টি।
বয়স- এক্ষেত্রে প্রার্থীদের বয়স ১/১/২০২২ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম- এই পদে নিযুক্ত হলে প্রতিমাসে বেতন পাবেন পে লেভেল ১১ অনুযায়ী।

চাকরির খবরঃ রাজ্যের বন দপ্তরে কর্মী নিয়োগ চলছে

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি, বায়ো টেকনোলজি, ওয়েল টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়ো-কেমিস্ট্রি, বা মাইক্রো বায়োলজি নিয়ে স্নাতক বা কেমিস্ট্রি নিয়ে স্নাতোকত্তর বা মেডিসিন-এ স্নাতক ডিগ্ৰিথাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি www.mscwb.org ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন ২১ মার্চ, ২০২২ তারিখ থেকে ১৬ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে।
আবেদন ফি- UR, OBC শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ মোট ২০০ টাকা জমা দিতে হবে এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট -এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরের। লিখিত পরীক্ষায় ১৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। নেগেটিভ মার্কিং ১, অর্থাৎ প্রতি একটি প্রশ্নের উত্তর ভুল হলে ১ নম্বর কেটে নেওয়া হবে।
পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে ৬০ নম্বরের।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

৩০০ নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাস-

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা