রাজ্যে প্রচুর শূন্যপদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়ে গেছে

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- মজদুর (Conservancy Mazdoor)
মোট শূন্যপদ- ১০৪ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সাক্ষর হতে হবে। ইংরেজি ও বাংলাতে লিখতে ও পড়তে জানতে হবে। অর্থাৎ মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক/ স্নাতক সহ অন্যান্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতনক্রম হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যেমে আবেদন করতে পারবেন। www.mscwb.org এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার আগে প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র,কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদন ফি- জেনারেল ও O.B.C প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১৫০ টাকা এবং প্রসেসিং ফী হিসাবে ৫০ টাকা মোট ২০০ টাকা জমা দিতে হবে। S.C/ S.T/ P.H প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি- উল্লেখিত ভাষা লিখতে ও বলতে পারার পরীক্ষা এবং ফিল্ড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন চলবে আগামী ২৪ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে নিয়োগ চলছে
রাজ্যে ৩ হাজার শূন্যপদে হাবিলদার নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা