কলকাতা সিআইডি দপ্তরে কাজের সুযোগ, ১০ আগস্ট তারিখের মধ্যে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Mobile Forensic Expert- ০২ টি, Network Forensic Expert- ০১ টি, Malware Forensic Expert- ০১ টি, Cloud Forensic Expert- ০২ টি, Crypto Analysts- ০১ টি, Disk Forensic Expert- ০২ টি।
মোট শূন্যপদ— ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্সে IT, M.Tech, BCA অথবা MCA বা টেকনিক্যাল বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে।

মাসিক বেতন— উক্ত পদগুলিতে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১.৫ লক্ষ টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমার উল্লেখ করা হয়নি।

আবেদন পদ্ধতি— প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন লগইন করে নিতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে নির্দেশ অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১০ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন