কনস্টেবল মেন কমনযোগ্য প্র্যাকটিস সেট, গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেখে নিন

Published By: ExamBangla.com | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।
West Bengal Police Constable Main Exam Practice Set.

WBP Constable Main Practice Set 2

১) পল্লবদের রাজধানী কোথায় ছিল?
ক) থাঞ্জাভুর
খ) কাঞ্চীপুরম
গ) মাদুরাই
ঘ) ভেঙ্গী

২) কে জাবতি প্রথার প্রবর্তন করেন?
ক) বাবর
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) শাহজাহান

৩) রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল-
ক) কাছোয়া
খ) সোলাঙ্কি
গ) পারামার
ঘ) শিশোদিয়া

৪) 1962 সালে ভারত-চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
ক) মোরারজি দেশাই
খ) ভিকে কৃষ্ণা মেনন
গ) ওয়াই. বি. চৌহান
ঘ) জে. রাম

৫) কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল?
ক) কামরূপ
খ) কলিঙ্গ
গ) মগধ
ঘ) অঙ্গ

৬) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?
ক) আলিপুরদুয়ার
খ) খেজুরি
গ) শিলিগুড়ি
ঘ) মংপু

৭) একজন সদস্যের রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর?
ক) 4 বছর
খ) 6 বছর
গ) 5 বছর
ঘ) 8 বছর

৮) রাতের আকাশে তারা মিটমিট করার কারণ হলো আলোর-
ক) প্রতিসরণ
খ) প্রতিফলন
গ) বিচ্ছুরণ
ঘ) কোনটাই নয়

৯) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক) মাদাম কুরি
খ) হেনরি বেকরেল
গ) রাদারফোর্ড
ঘ) আইনস্টাইন

১০) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
ক) গুরুমস্তিষ্ক
খ) লঘু মস্তিষ্ক
গ) সুষুম্নাশীর্ষক
ঘ) থ্যালামাস

১১) পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
ক) প্লাজমা
খ) গ্যাসীয়
গ) এলপিজি
ঘ) পারদ

১২) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) মুম্বাই
খ) নিউ দিল্লী
গ) পুনে
ঘ) বেঙ্গালুরু

১৩) 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করবে?
ক) ব্রিসবেন,অস্ট্রেলিয়া
খ) সাংহাই,চীন
গ) জাকার্তা ইন্দোনেশিয়া
ঘ) লন্ডন ইউকে

১৪) কুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
ক) মধ্যপ্রদেশ
খ) গুজরাট
গ) তামিলনাড়ু
ঘ) গোয়া

১৫) অ্যাসিড ______ লিটমাসকে ______ -এ পরিণত করে?
ক) লাল, নীল
খ) সবুজ,হলুদ
গ) হলুদ,সবুজ
ঘ) নীল,লাল

১৬) কার্বনের কঠিনতম রূপ কি?
ক) কোক
খ) গ্রাফাইট
গ) ডায়মন্ড
ঘ) কোনটাই নয়

১৭) পোলিও রোগের কারণ কি?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) কৃমি

১৮) বৃক্ষের বয়স নির্ধারণ কিভাবে করা হয়?
ক) জন্ম
খ) উচ্চতা
গ) সাধারণ বৈশিষ্ট্য
ঘ) বর্ষবলয়

১৯) নীচের কোনটি ভেক্টর রাশি নয়?
ক) কার্য
খ) বল
গ) টর্ক
ঘ) বেগ

২০) রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোথায় প্রতিষ্ঠিত হবে?
ক) আলিগড়
খ) জয়পুর
গ) বারানসী
ঘ) মিরাট

উত্তরসমূহ:
১- খ, ২- খ, ৩- ঘ, ৪- গ, ৫- ক, ৬- ঘ, ৭- খ, ৮- ক, ৯- খ, ১০- খ, ১১- ক, ১২- খ, ১৩- ক, ১৪- ক, ১৫- ঘ, ১৬- গ , ১৭- গ , ১৮-ঘ , ১৯- ক , ২০- ক।

WBP Constable Main Practice Set 1: Click Here

আরও পড়ুন

WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১১) | WBSSC Group C and D Practice Set in Bengali রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (২) | Railway Group D Practice Set in Bengali WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১০) | WBSSC Group C and D Practice Set in Bengali WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৯) | WBSSC Group C and D Practice Set in Bengali WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৮) | WBSSC Group C and D Practice Set in Bengali