WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৫

Published By: Debasish Ghosh | Published On:
Share:

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 25

1. কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

[A] 1911
[B] 1817
[C] 1854
[D] 1857

উত্তরঃ [D] 1857

2. “Poverty and unbritish Rule of India” গ্রন্থটির রচয়িতা কে?

[A] রমেশচন্দ্র দত্ত
[B] দাদাভাই নওরোজী
[C] এ.ও.হিউম
[D] অমর্ত্য সেন

উত্তরঃ [B] দাদাভাই নওরোজী

3. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল—

[A] গোদাবরী নদী
[B] কাবেরী নদী
[C] পেনগঙ্গা
[D] মহানদী

উত্তরঃ [A] গোদাবরী নদী

4. কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে?”

[A] মার্টিন লুথার কিং
[B] এম.কে.গান্ধী
[C] নেলসন ম্যান্ডেলা
[D] কার্ল মার্ক্স

উত্তরঃ [B] এম.কে.গান্ধী

5. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন—

[A] প্রধানমন্ত্রীর দ্বারা
[B] রাষ্ট্রপতির দ্বারা
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
[D] ক্যাবিনেট -এর দ্বারা

উত্তরঃ [B] রাষ্ট্রপতির দ্বারা

6. ভারত একটি—

[A] রাজ্যসমূহের সংঘ
[B] যুক্তরাষ্ট্র
[C] রাষ্ট্র সমবায়
[D] এককেন্দ্রিক

উত্তরঃ [A] রাজ্যসমূহের সংঘ

7. নিম্নলিখিতদের মধ্যে ‘আলাই দরওয়াজা’-র নির্মাতা কে?

[A] আলাউদ্দিন খিলজী
[B] আকবর
[C] মহম্মদ বিন তুঘলক
[D] জাহাঙ্গীর

উত্তরঃ [A] আলাউদ্দিন খিলজী

8. মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় ‘জাবতি’ বলতে বোঝায়—

[A] পরিমাপ
[B] প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ
[C] শস্য উৎপাদনের মোট পরিমাণ
[D] মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ

উত্তরঃ [B] প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ

9. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

[A] বাল গঙ্গাধর তিলক
[B] রাজা রামমোহন রায়
[C] জে.এ.হিকি
[D] লর্ড উইলিয়াম বেন্টিং

উত্তরঃ [C] জে.এ.হিকি

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৪

10. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়?

[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড কর্নওয়ালিস
[C] লর্ড ক্যানিং
[D] লর্ড ডালহৌসি

উত্তরঃ [D] লর্ড ডালহৌসি

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 5): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali (Set 2): গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali: গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর RRB Group D Practice Set in Bengali (4) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর WBSSC Group C Answer Key 2026 | WBSSC Group C Answer Key 2026 pdf