WBPRB: প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পার্সোনালিটি টেস্টের কল লেটার!

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ পেল পশ্চিমবঙ্গ পুলিশ টেলিকমিউনিকেশন বিভাগ ২০২০ এর ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগের পার্সোনালিটি টেস্টের কল লেটার। সেক্ষেত্রে প্রার্থীরা (wbpolice.gov.in) ওয়েবসাইটে গিয়ে কল লেটার ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করবেন কিভাবে?

১) পার্সোনালিটি টেস্টের কল লেটার ডাউনলোড করার জন্য প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) এ যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত রিক্রুটমেন্ট ট্যাবে যেতে হবে।
৩) এরপর ওয়্যারলেস অপারেটর কল লেটার ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৫) এরপর কল লেটারটি ডাউনলোড করতে হবে।
৬) ডাউনলোডের পর এটি প্রিন্ট করে রেখে দিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

কলকাতা পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের পার্সোনালিটি টেস্ট আয়োজিত হবে আগামী ২০ মার্চ থেকে। নির্বাচিত প্রার্থীদের শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত