WBPSC’তে ‘গ্রুপ- সি’ কর্মী নিয়োগ, ২৪ অক্টোবর পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাবলিক সার্ভিস কমিশন দপ্তরের বিভিন্ন বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- 09/2023

পদের নাম- Assistant Translator (Bengali, Nepali, Santhali)
মোট শূন্যপদ- ১৪ টি। (UR- ৬ টি, OBC- ২ টি, SC- ৫ টি, PwBD- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ চাকরিপ্রার্থীদের ইংরেজি, বাংলা, নেপালি এবং সাঁওতালি ভাষা বিষয়ে সংশ্লিষ্ট ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মাসিক বেতন- সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের পে স্কেল হতে পারে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বিনামূল্যে WBPSC ফুড সাব-ইন্সপেক্টার পরীক্ষার মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন 👇👇

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে এই সম্পূর্ণ আবেদনটি করতে হবে চাকরিপ্রার্থীদের। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় চাকরিপ্রার্থীদের বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর সাবমিট করতে হবে। এরপর আবেদন শুরুর তারিখ থেকে সংশ্লিষ্ট আবেদন উইন্ডো থেকে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন ফি- আবেদন জানানোর সময় চাকরিপ্রার্থীদের আনুমানিক ১৬০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। মোট আবেদন ফি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে।

আবেদন শুরু হবে- ৩০ সেপ্টেম্বর, ২০২৩।
আবেদনের শেষ তারিখ- ২৪ অক্টোবর, ২০২৩।

চাকরির খবরঃ এই মুহূর্তে কি কি চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে