রাজ্যের সেচ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১ ডিসেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে সেচ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Deputy Director
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল ১৭ অনুযায়ী ৬৭,৩০০/- টাকা থেকে ১,৭৩,২০০/- টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের BECIL দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে “Appendix-I” আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৪০% উপরের আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card ও ব্যাংক চালানের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১ ডিসেম্বর, ২০২২

চাকরির খবরঃ সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে চাকরি

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, Screening Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে