Food SI Recruitment: ফুড সাব ইন্সপেক্টর পদের ৪৮০ আসনে ১৩ লক্ষ আবেদন! চাকরি নিয়ে নয়া সংশয়ে প্রার্থীরা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চলতি বছরের মাঝামাঝি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার জানায়, বেশ কিছু শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের তোড়জোড় শুরু হচ্ছে। পঞ্চায়েত ভোটের পরিস্থিতি কাটিয়ে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। জানানো হয় আবেদন জানানোর সময়সীমা। পাশাপাশি শূন্যপদের সংখ্যা প্রকাশ্যে আনে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, সর্বমোট ৪৮০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। অগাস্ট মাসে আবেদন শুরু হতে দেখা যায় শয়ে শয়ে জমা পড়ছে চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন। সেপ্টেম্বরে সেই সংখ্যা পৌছলো প্রায় সাড়ে ১৩ লক্ষের কাছে।

২৩ অগাস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের আবেদন গ্রহণ। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পেরোতে দেখা যায় আবেদনের সংখ্যা পৌছেছে ১৩ লক্ষ ২২ হাজার। রাজ্য সরকার ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন যোগ্যতা রেখেছে মাধ্যমিক পাশ। ফলে আবেদনকারী প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই যথেষ্ট বেশি। তাছাড়া, ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন জমা করেছেন বহু উচ্চশিক্ষিত প্রার্থীরাও। এক ছাদের তলায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাঁরা। ৪৮০ শূন্যপদে সংশ্লিষ্ট সাড়ে তেরো লক্ষ প্রার্থীর প্রতিযোগিতা কার্যতই কঠিন। চাকরি পাওয়া যে রীতিমতো চ্যালেঞ্জ হবে তা এখন থেকেই আশঙ্কা করছেন চাকরি প্রার্থীরা।

ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার ফ্রী মক টেস্ট দিতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন 👇🏿👇🏿

আরও পড়ুনঃ কবে আয়োজিত হবে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা?

স্বল্প শূন্যপদের জন্য এত বিপুল সংখ্যক প্রার্থীর আবেদন জমার হিসেব দেখে রাজ্যের ক্রমবর্ধমান বেকার সমস্যার দিকেই আঙুল তুলেছেন বিশেষজ্ঞ মহল। পরিস্থিতির প্রতিকার কবে হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ রাজ্যে। অন্যদিকে, রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মনে। সূত্রের খবর, চলতি বছরে নয় বরং পরের বছর এই পরীক্ষার আয়োজন করতে পারে পিএসসি।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের, কোন দিন কি কারনে ছুটি, দেখে নিন 2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026