পাবলিক সার্ভিস কমিশনে সুপারভাইজার নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। রাজ্যের অধীনস্থ কারিগরি শিক্ষা দপ্তরের বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদন।

Employment No.— 02/2024

পদের নাম— Foreman, Apprenticeship Supervisor
মোট শূন্যপদ— ২৯ টি। (SC- ৭ টি, ST- ৪ টি, OBC- ৬ টি, UR- ২ টি, EWS- ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা— মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অটো মোবাইল অথবা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক প্রার্থীকে বাংলা এবং নেপালি ভাষা জানতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের রাজ্য সরকারের বেতন কমিশনের লেভেল ১২ অনুযায়ী মাসিক ৩৫,৮০০/- থেকে ৯২,১০০/- টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
বয়সসীমা— আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে হতে হবে।

প্রতিদিন রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির খবর আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

চাকরির খবরঃ অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত

আবেদন পদ্ধতি— পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। প্রথমে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করে প্রস্তাবিত অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর গুরুত্বপূর্ণ নথিগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হবে।

আবেদন ফি— সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ১৬০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ— ২২ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ রাজ্যের মাধ্যমিক স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন