WBPSC’র মাধ্যমে নতুন নিয়োগ, ৩০০ শূন্যপদে আবেদন শুরু আগামীকাল থেকে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্ভাব্য ৩০০ শূন্যপদে এই কর্মী নিয়োগ হতে চলেছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- 06/2023

পদের নাম- General Duty Medical Officer
মোট শূন্যপদ- ৩০০ টি। (UR– ১০২ টি, SC– ৬৭ টি, ST– ১৯ টি, OBC– ৭২ টি, PwBD– ১৪ টি, EWS– ২৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল যোগ্যতার মাপকাঠি হিসেবে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ – এর তৃতীয় তফসিলের প্রথম এবং দ্বিতীয় তফসিল বা পার্ট ২ এর অন্তর্ভুক্ত যেকোনো যোগ্যতার চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের একজন চিকিৎসক হিসাবে রেজিস্টার্ড থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ

বয়সসীমা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। স্নাতকোত্তর আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
মাসিক বেতন- পশ্চিমবঙ্গ সরকারের বেতন কমিশনের পে লেভেল ১৬ অনুযায়ী এই পদের মাসিক বেতন ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা।

আবেদন পদ্ধতি- পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফৎ সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে আবেদনকারীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আবেদন করার নির্দিষ্ট উইন্ডো থেকে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন জানানোর সময় প্রত্যেক চাকরিপ্রার্থীকে আবেদন ফি বাবদ ২১০/- টাকা জমা করতে হবে। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ- ১২ অক্টোবর, ২০২৩।

চাকরির খবরঃ এই মুহূর্তে কি কি চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন