রাজ্যে WBPSC -এর মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে টেক্সটাইল ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 02/2023
পদের নাম- Joint Director
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Textile Technology -তে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী ১৫,৬০০/- টাকা থেকে ৪২,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে “Appendix-I” আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card ও ব্যাংক চালানের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২১ মার্চ, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ