চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যে WBPSC -র মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা

Madhumita Pal
---Advertisement---

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ৫ টি। (UR-2, SC-2, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রী সহ লাইব্রেরী সাইন্সে ডিগ্ৰী করা থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা।

চাকরির খবরঃ এইট পাশে রাজ্যে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে “Appendix-I” আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে www.wbpsc.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১৬০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৪০% উপরের আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card ও ব্যাংক চালানের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৭ ডিসেম্বর, ২০২২

FB Join

চাকরির খবরঃ সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে চাকরি

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, Screening Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ