WBPSC Miscellaneous: এই দিন আয়োজিত হবে মিসলেনিয়াস পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি করে দিল পাবলিক সার্ভিস কমিশন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

গত অক্টোবর মাসে একগুচ্ছ চাকরির খবরের সঙ্গে প্রকাশিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস নিয়োগের বিজ্ঞপ্তি। মিসলেনিয়াস নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে চাইল্ড ডেভলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা জানিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশের পর গত নভেম্বর মাসেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পরবর্তীকালে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর পরীক্ষার তারিখ জানার অপেক্ষায় ছিলেন আবেদনকারীরা।

ইতিপূর্বে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সহ বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছিল কমিশনের এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমে। পূর্ববর্তী সেই ঘোষণাকেই কার্যত বহাল রাখল কমিশন। এদিন বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মিসলেনিয়াস পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানিয়ে দিল কমিশন। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে মিসলেনিয়াস পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অর্থাৎ রবিবার। বিভিন্ন সরকারি নিয়োগের পরীক্ষা মূলত রবিবারেই আয়োজন করা হয়। এবারেও তার অন্যথা হলো না।

আরও পড়ুনঃ প্রাথমিকের সমস্ত নিয়োগ শুরু

সংশ্লিষ্ট এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কমিশন আরও জানিয়েছে, মিসলেনিয়াস নিয়োগের এই পরীক্ষাটি আয়োজিত হবে দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত। সংশ্লিষ্ট এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (psc.wb.gov.in)। অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে। সমস্ত পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা অ্যাডমিট কার্ড সাবধানতার সঙ্গে সংরক্ষণ করে রাখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। যে কোনো অসংগতিপূর্ণ কারণের জন্য কমিশনের অফিস থেকে বিকল্প কোন অ্যাডমিট কার্ড প্রদান করা হবে না। নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন পরীক্ষার্থীরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 10): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 9): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 8) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর