WBPSC Miscellaneous পরীক্ষার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল, দেখে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Published By: Exam Bangla | Published On:
Share:

WBPSC Miscellaneous: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে মিসলেনিয়াস ২০২৩ পরীক্ষার মাধ্যমে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, মিউনিসিপাল ইয়ুথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 11/2023

পদের নাম- Miscellaneous
মোট শূন্যপদ- শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- রাজ্য সরকারের বেতন কমিশনের রোপা-২০১৯ লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা এবং লেভেল ৯ অনুযায়ী ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে সর্বোচ্চ ছাড় পাবেন।

চাকরির খবরঃ অক্টোবর মাসে যেসব চাকরির আবেদন চলছে

আবেদন পদ্ধতি- আবেদনযোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার সাবমিট করতে হবে। আবেদন জানানোর সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ১৬০/- টাকা জমা করতে হবে। তফসিল জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট আয়োজিত হবে। মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত মানের ভিত্তিতে শুন্যপদের নিরিখে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা।

আবেদনের শেষ তারিখ- ২ নভেম্বর, ২০২৩।

চাকরির খবরঃ কলকাতা পুলিশে ৪১২ শূন্যপদে নতুন নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা