WBPSC Result | পিএসসির বিভিন্ন পরীক্ষার রেজাল্টের সময়সূচি, কবে হবে ফলপ্রকাশ? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর তরফে জানানো হলো বেশ কয়েকটি পরীক্ষার রেজাল্টের সময়সূচি। সম্প্রতি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, WBCS (exe) (for group ‘A’ & ‘B’) 2020 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ২০ জানুয়ারি ২০২৩, ICDS supervisor (female) Rect. 2019 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ২৭শে জানুয়ারি ২০২৩, ও ICDS supervisor (female) (for Aww/CWs) Exam 2019 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৩।

গত ২০১৯ সালে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর তরফে ICDS Supervisor (female) Rect, ICDS Supervisor (female) (for Aww/CWs) পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়া ২০২০ সালে আয়োজিত হয় গ্রুপ ‘A’ ও ‘B’ বিভাগের Wbcs (exe) etc. পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেন বহু সংখ্যক প্রার্থী। তবে ২০১৯ ও ২০২০ সালে পরীক্ষা হলেও রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছিল কমিশনের তরফে। এই বিষয়টি নিয়ে সরব হন চাকরিপ্রার্থীরা।

চাকরির খবরঃ
রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
IRCTC -এর মাধ্যমে রাজ্যে নিয়োগ
রাজ্যের স্কুলে শিক্ষক ও হেল্পার নিয়োগ

তবে এদিন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষার রেজাল্ট জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করতে। এছাড়া এ সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন