রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে WBSETCL বা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সঞ্চালন পর্ষদ। যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থী আবেদন জানাতে পারবেন এখানে। নিয়োগের পর অ্যাপ্রেন্টিস ট্রেনিদের মাসিক ১০,৫০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড প্রদান করা হবে। নিচে যোগ্যতা, আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো।

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

WBSETCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে মোট ১৩৮ টি শূন্যপদ রয়েছে। মোট তিনটি পদের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। প্রতিটি পদে সাধারণ,ওবিসি, এস সি ও এস টি দের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

পদের নাম সাধারণ SC ST OBC-A OBC-B মোট মোট শূন্যপদ
গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল) ০৬ ০২ ০১ ০১ ০১ ১১
১৩৮
টেকনিশিয়ান (ডিপ্লোমা) ৩০ ১৩ ০৩ ০৬ ০৬ ৫৮
টেকনিশিয়ান (ITI) ৩৫ ১৫ ০৪ ০৮ ০৭ ৬৯

শিক্ষাগত যোগ্যতা

পদবিশেষে প্রার্থীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

পদের নাম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও স্ট্রিম উত্তীর্ণের বছর
গ্র্যাজুয়েট শিক্ষানবিশ (ইলেক্ট্রিক্যাল) AICTE অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে Electrical Engineering-এ ৪ বছরের পূর্ণ সময়ের স্নাতক (B.E./B.Tech) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে উত্তীর্ণ হতে হবে।
টেকনিশিয়ান শিক্ষানবিশ (ডিপ্লোমা) AICTE বা রাজ্য কারিগরি শিক্ষা সংসদ (WBSCT&VE&SD) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে Electrical Engineering-এ ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে।। প্রার্থীকে অবশ্যই ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে উত্তীর্ণ হতে হবে।
টেকনিশিয়ান শিক্ষানবিশ (ITI) NCVT বা SCVT অনুমোদিত কোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি আইটিআই থেকে Electrician অথবা Wireman ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।। প্রার্থীকে অবশ্যই ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

এখানে আবেদনের জন্য ন্যুনতম বয়স 1.1.2026 অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক স্টাইপেন্ড

পদের বিভাগ মাসিক স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate) ৯,৩০০/-
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Diploma) ৯,৩০০/-
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ITI) ১০,৫০০/-

আবেদন পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
১. আবেদনের জন্য সর্বপ্রথম গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের NATS পোর্টালে (nats.education.gov.in) আর আইটিআই প্রার্থীদের NAPS পোর্টালে (apprenticeshipindia.gov.in) নাম নথিভুক্ত থাকতে হবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা আবেদন করতে পারবেন না।
২. সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রার্থীদের WBSETCL-এর অফিসিয়াল পোর্টালে (www.wbsetcl.in) লগইন করতে হবে।
৩. Career সেকশনে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. ছবি, স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. ফর্ম Preview করে সাবমিট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

WBSETCL জানিয়েছে এই নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষায় (ডিগ্রি/ডিপ্লোমা/আইটিআই) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। যারা উত্তীর্ণ হবেন তাদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেয়া হবে।

ট্রেনিং এর বিবরণ

বিষয় বিস্তারিত তথ্য
প্রশিক্ষণের মেয়াদ ১২ মাস (১ বছর)।
কাজের সময় সাধারণ অফিস সময় (সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত)।
সাপ্তাহিক ছুটি রবিবার এবং ২য় ও ৪র্থ শনিবার।
ক্যাজুয়াল লিভ (CL) বছরে ১২টি।
মেডিকেল লিভ (ML) সর্বোচ্চ ১৫টি।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ৬ ফেব্রুয়ারি, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বিকাল ৫টা পর্যন্ত)।
  • ডকুমেন্ট ভেরিফিকেশনঃ পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন