পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 2nd SLST 2025 এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন (2nd SLST 2025 Document Verification) শুরু করা হলো। গত ২৪ শে মার্চ থেকে কমিশন বিভিন্ন বিষয়ের জন্য শিক্ষকদের কাউন্সেলিং শুরু করেছে, যা ১৭ই এপ্রিল পর্যন্ত চলার কথা। এর মাঝেই এত পর্যন্ত যাদের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে, তাদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে এই সমস্ত শিক্ষকদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে ভেরিফিকেশন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য এবং সুপারিশকৃত প্রার্থীদের তালিকা সরাসরি দেখে নেব।
এক নজরে
2nd SLST 2025 Document Verification
গত ৩রা জুলাই, ২০২৩-এ প্রকাশিত পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে প্রার্থীদের পূর্বপরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষার পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে এই প্রক্রিয়াগুলোতে যে ছাড় দেওয়া হয়েছিল, তা বর্তমানে বাতিল করা হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মতামত পর্ষদের।
ভেরিফিকেশনের তারিখ ও সময়সূচি
পর্ষদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশকৃত প্রার্থীদের যথাক্রমে ১৬ই এপ্রিল এবং ১৭ই এপ্রিল, ২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। সল্টলেকের ডিরোজিও ভবনে (প্রথম তলা) প্রার্থীদের ভেরিফিকেশন করা হবে।
প্রয়োজনীয় নথিপত্রের তালিকা
প্রার্থীদের ভেরিফিকেশনের দিন সমস্ত মূল এবং সেগুলির একটি করে Self-attested photocopy সাথে আনতে হবে। পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে, ফটোকপিগুলোতে সই করার জন্য নীল কালির বল পয়েন্ট পেন ব্যবহার করা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো:
- পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট (PVR)।
- স্কুল সার্ভিস কমিশন আয়োজিত সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- WBSSC দ্বারা প্রদত্ত সুপারিশ পত্র।
- আধার কার্ড, ভোটার কার্ড (EPIC), প্যান কার্ড বা পাসপোর্ট।
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য সার্টিফিকেট।
- স্নাতকোত্তর (PG) এবং বি.এড (B.Ed.) ডিগ্রির সমস্ত মার্কশিট ও ফাইনাল সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- সুপারিশ পত্রে ব্যবহৃত ছবির মতো একই রকম দুটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- যে সকল প্রার্থী পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাদের PVR ফর্মের তিন নম্বর কলামে পশ্চিমবঙ্গের একটি স্থানীয় ঠিকানা উল্লেখ করতে হবে।
- যদি কোনো প্রার্থী নির্দিষ্ট দিনে উপস্থিত হতে না পারেন, তবে তাদের জন্য পরবর্তী তারিখ পরে জানানো হবে।
- পর্ষদ জানিয়েছে, WBSSC থেকে আরও সুপারিশ পাওয়া গেলে পরবর্তীতে সেই অনুযায়ী পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
সুপারিশকৃত প্রার্থীদের লিস্ট ডাউনলোড
স্কুল সার্ভিস কমিশন মারফত ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য সুপারিশ করা প্রার্থীদের লিস্ট নিচে দেওয়া হলো। কোন তারিখে কাদের ভেরিফিকেশন হবে, জেনে নিন।
- ১৬ তারিখের জন্য প্রার্থীদের লিস্ট: Click Here
- ১৭ তারিখের জন্য প্রার্থীদের লিস্ট: Click Here
আরও পড়ুনঃ এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






