WBSSC Group C and D: প্রকাশিত হলো অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ সি ও ডি নিয়োগের অফিসিয়াল গেজেট!

Published By: Priyanka Sen | Published On:
Share:

WBSSC Group C and D Recruitment 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই সময়ে কেন অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হচ্ছে না সেই বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। তবে এবারে অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের অন্তর্গত একাধিক পদে চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে উল্লেখিত পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাহলে আর দেরি না করে, এই প্রতিবেদন থেকেই বিস্তারিত জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSC।

পদের নাম- লাইব্রেরিয়ান, ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা-

লাইব্রেরিয়ান: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চাকরি প্রার্থীকে জেনারেল স্ট্রিমে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা নিয়মিত বা বহির্গত বা ডিসটেন্স মাধ্যমে পাস করলেও আবেদন জানাতে পারবেন। উল্লেখিত ডিগ্রীর পাশাপাশি চাকরিপ্রার্থীদের যে কোন মাধ্যমে লাইব্রেরী সাইন্স বিষয়ে যোগ্যতা এবং ডিগ্রি থাকতে হবে।

ক্লার্ক: যেকোনো স্বীকৃত বোর্ডের অন্তর্গত যে কোন বিদ্যালয় থেকে চাকরি প্রার্থীরা মাধ্যমিক বা তার সমতুল্য পাস করে থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য এই পদে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

গ্রুপ ডি: উল্লেখিত পদের জন্য চাকরিপ্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বা কেন্দ্রের যে কোন স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

বয়স সীমা-

  • লাইব্রেরিয়ান: ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর;
  • ক্লার্ক ও গ্রুপ ডি- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।

উভয় ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা ০১/০১/২০২৫ তারিখের হিসাব অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় পাবেন।

চাকরির খবরঃ  ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি-

  • লাইব্রেরিয়ান: OMR ভিত্তিক লিখিত পরীক্ষা (৭৫ নম্বর), শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতা (১৫ নম্বর), মৌখিক ইন্টারভিউ (১০ নম্বর)।
  • ক্লার্ক- OMR ভিত্তিক লিখিত পরীক্ষা (৬০ নম্বর), শিক্ষাগত যোগ্যতা ও সমতুল্য অভিজ্ঞতা (১৫ নম্বর) এবং ইন্টারভিউ ও কম্পিউটার টাইপিং পরীক্ষা (২৫ নম্বর)।
  • গ্রুপ ডি- OMR ভিত্তিক লিখিত পরীক্ষা (৪০ নম্বর), সমতুল্য অভিজ্ঞতা (৫ নম্বর) এবং মৌখিক ইন্টারভিউ (৫ নম্বর)।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে নিন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন