Today, we are going to publish the WBSSC Group C Answer Key 2026. The West Bengal School Service Commission (WBSSC) finally conducted the Group C Exam on 1st March. Lakhs of aspirants from all over the state appeared to perform their best in the exam. Now, it’s time to evaluate their performance and determine scores. In this matter, the answer key prepared by our expert team will help you a lot in calculating your progress. So, without further delay, let’s check the answer key below.
এক নজরে
WBSSC Group C Answer Key 2026
| Exam Name | WBSSC Group C Exam. |
| Conducting Body | West Bengal School Service Commission (WBSSC). |
| Date of Exam | 1st, March 2026 |
| Answer Key Link | Given Below |
WBSSC Question Paper PDF 2026
WBSSC Group C পরীক্ষায় মোট নম্বর থাকে ৬০। সময় থাকে ১ ঘণ্টা। মোট ৪ টি বিষয়ের ওপর প্রশ্ন দেওয়া হয়।
| Subjects | Number |
| General Knowledge | 15 |
| Current Affairs | 15 |
| General English | 15 |
| Arithmetic | 15 |
Read More: WBSSC Group C Question Paper 2026
এবছরের গ্রুপ-সি পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করে আমরা একটি নির্ভুল উত্তরপত্র প্রস্তুত করেছি। পরীক্ষার্থীরা এই উত্তরপত্রের মাধ্যমে তাদের দেওয়া উত্তরের সঠিকতা যাচাই করতে পারবেন। জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স; প্রতিটি বিভাগ থেকে আসা প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সমাধান করা হয়েছে। অফিসিয়াল অ্যানসার কি প্রকাশের আগে এই সমাধানটি পরীক্ষার্থীদের সম্ভাব্য স্কোর এবং কাট-অফ মার্কস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করবে।
নীচে ৬০টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হল-
প্রশ্নঃ ATP-র পূর্ণ নাম হল।
উঃ অ্যাডেনোসিন ট্রাই ফসফেট।
প্রশ্নঃ সকলের শিক্ষা অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়, তা হল।
উঃ ভারতীয় সংবিধানের ৪৫ নং ধারা।
প্রশ্নঃ বার্ষিক ৫ ১/২% সরল সুদে ৫,০০০ টাকা কত সময়ের মধ্যে ৬,১০০ টাকা হবে?
উঃ ৪ বছর।
প্রশ্নঃ ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে?
উঃ তামিলনাড়ু।
প্রশ্নঃ একটি গাড়ির গতিবেগ ৯০ কিমি/ঘণ্টা। এটিকে মিটার/সেকেন্ডে পরিবর্তন করুন।
উঃ ২৫ মিটার/সেকেন্ড।
প্রশ্নঃ A হল D-এর ভাই। D হল B-এর বাবা। B এবং C হল দুই বোন। A ও C-এর মধ্যে সম্পর্ক হল।
উঃ কাকু-ভাইঝি।
প্রশ্নঃ ১/২ + ১/৬ + ১/১২ + ১/২০ + ১/৩০ + ১/৪২ -এর মান হল।
উঃ ১।
প্রশ্নঃ ‘A’ পরপর বামদিক থেকে একটি সারিতে ১৬তম কিন্তু ডানদিক থেকে ১০তম স্থানে। ওই সারিতে সদস্য সংখ্যা কত?
উঃ ২৫।
প্রশ্নঃ -এর কোন পূর্ণসংখ্যা মানের জন্য 56723 সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?
উঃ ৫।
প্রশ্নঃ ১৮৯০ থেকে ১৯০৯ সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে?
উঃ ৫।
প্রশ্নঃ যদি P : Q = ৩ : ৮ এবং Q : R = ৬ : ৭ হয়, তাহলে P : Q : R-এর মান কত?
উঃ ৯ : ২৪ : ২৮।
প্রশ্নঃ POSH আইন (২০১৩) কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়?
উঃ কর্মক্ষেত্রে যৌন নির্যাতন।
প্রশ্নঃ ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল।
উঃ মিথাইল আইসোসায়ানেট।
প্রশ্নঃ দুটি দশমিক সংখ্যার গুণফল ২৬১.৩৬। যদি একটি সংখ্যা ১৭.৬ হয়, তবে অন্য সংখ্যাটি হবে।
উঃ ১৪.৮৫।
প্রশ্নঃ ৪ + ০.৪ + ০.০৪ + ৪.৪ + ৪.০৪ + ৪৪.৪ + ৪৪.৪৪ -এর মান কত?
উঃ ১০১.৭২।
প্রশ্নঃ ১৩৫ এবং ২৮১-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে ৫ এবং ১ অবশিষ্ট থাকবে?
উঃ ১০।
প্রশ্নঃ ৪.২০ টাকার ৫% কত?
উঃ ২১ পয়সা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ সরকার NEP 2020-এর কোন প্রস্তাব গ্রহণ করেনি?
উঃ ৪ বছরের স্নাতক কোর্স।
প্রশ্নঃ ৯ এবং ১৬-এর মধ্যে গড় অনুপাত কত?
উঃ ১২।
প্রশ্নঃ ৯-এর বর্গের বর্গমূল কত?
উঃ ৯।
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন কে?
উঃ লর্ড কর্নওয়ালিস।
প্রশ্নঃ ৯৯/১০০ × ৯৯-এর মান কত?
উঃ ৯৮ ১/১০০।
প্রশ্নঃ SACHIN কোডটি যদি TBDIJO হয়, তবে KAPIL কোডটি হবে।
উঃ LBQJM।
প্রশ্নঃ CTRL + C শর্টকাট কী কোন কাজে ব্যবহৃত হয়?
উঃ কপি।
প্রশ্নঃ সরলীকরণ করুন – ৪ ÷ ৮ ÷ ৪ × ৪
উঃ ১/২।
প্রশ্নঃ পাঁচ অঙ্কের বৃহত্তম বর্গসংখ্যা কত?
উঃ ৯৯৮৫৬।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি ‘আর্থিক জরুরি অবস্থা’ জারি করতে পারেন?
উঃ ৩৬০ নং ধারা।
প্রশ্নঃ MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা (Social Audit) করার মূল দায়িত্ব কার?
উঃ গ্রাম সভা।
প্রশ্নঃ ২০ মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন ৩৬০ কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে?
উঃ ৫ ঘণ্টা।
প্রশ্নঃ Kamal talks very fast. উক্ত বাক্যে ‘fast’ কোন পদ?
উঃ ক্রিয়া বিশেষণ।
প্রশ্নঃ (1)¹⁰⁰ + (−1)⁹⁹-এর মান কত?
উঃ ০।
প্রশ্নঃ ৫, ০, ৬, ১/৪ এবং ৮ ৩/৪ -এর গড় কত?
উঃ ৪।
প্রশ্নঃ ক্রিকেট খেলায় ‘লিটল মাস্টার’ হিসেবে কে পরিচিত?
উঃ সুনীল গাভাস্কার।
প্রশ্নঃ ‘শেষের কবিতা’ উপন্যাসের লেখক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ‘Divided’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উঃ Separated।
প্রশ্নঃ বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত?
উঃ ২১ বছর।
প্রশ্নঃ WWW-এর পূর্ণরূপ কী?
উঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
প্রশ্নঃ যদি কোনো সম্পত্তির ৭/১৫ অংশের মূল্য ৪,৩৪০ টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত?
উঃ ৯,৩০০ টাকা।
প্রশ্নঃ The old man was very benevolent. এখানে ‘benevolent’ শব্দের অর্থ কী?
উঃ দয়ালু।
প্রশ্নঃ That child died ______ high fever. শূন্যস্থানে উপযুক্ত preposition বসাও।
উঃ of।
প্রশ্নঃ উপরের Box-টি উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ কর।
উঃ ৮।
প্রশ্নঃ ১৫ ঘণ্টা ৩৬ মিনিট এবং ৬ ঘণ্টা ১৬ মিনিট-এর ল.সা.গু. কত?
উঃ ৭২৩ ঘণ্টা ১২ মিনিট।
প্রশ্নঃ ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে?
উঃ বাংলার পরিযায়ী।
প্রশ্নঃ Suresh is ______ tallest boy in the class. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
উঃ the।
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?
উঃ পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ ১৫ জন পুরুষ ৮ দিনে একটি কাজ করতে পারে। ১২ জন পুরুষ ওই কাজটি কত দিনে করবে?
উঃ ১০ দিনে।
প্রশ্নঃ ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ১৬ হলে লাভের শতকরা কত?
উঃ ২২০%।
প্রশ্নঃ কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন?
উঃ জ্যাভেলিন নিক্ষেপ।
প্রশ্নঃ যদি MAN = 123, COW = 456 হয়, তবে WOMAN = ?
উঃ ৬৫১২৩।
প্রশ্নঃ সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয়?
উঃ ক্লোরোপ্লাস্ট।
প্রশ্নঃ ১ : ১/২ : ১/৩ -এর পূর্ণসংখ্যা অনুপাত কত?
উঃ ৬ : ৩ : ২।
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উঃ ৫ই জুন।
প্রশ্নঃ পরবর্তী সংখ্যা নির্ণয় করুন – ৩, ৪, ৬, ৯, ____
উঃ ১৩।
প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
উঃ Intelligent।
প্রশ্নঃ ‘ভারতের সংবিধানের জনক’ কাকে বলা হয়?
উঃ ড. বি. আর. আম্বেদকর।
প্রশ্নঃ নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যা নির্ণয় করুন- ৮, ৬৪, ৮০, ২১৬
উঃ ৮০।
(প্রশ্নের উত্তরগুলি খুব তাড়াতাড়ি তৈরি করা হয়েছে, তাই ভুল ত্রুটি মার্জনীয়)
WBSSC Group C Answer Key 2026 pdf
Candidates are advised to use this answer key as a primary reference tool to calculate their expected marks. While this set is meticulously prepared based on the latest exam patterns, it is important to wait for the official notification from WBSSC for final validation. Scoring above the expected cut-off will qualify candidates for the subsequent rounds, including computer typing tests and document verification. Stay tuned to this page for the direct download link of the PDF and further updates regarding the WBSSC Group C merit list and result dates.
Join our Telegram group today to get such question paper PDFs and practice sets first. Telegram Group: Join Now