পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। WBSSC সম্প্রতি এবছরের গ্ৰুপ সি ও ডি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি (WBSSC Group C and D Answer Key 2026) প্রকাশ করেছে। গত মাসেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আর একমাসের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল অ্যানসার কি জারি করা হল। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অফিসিয়াল অ্যানসার কি এর অপেক্ষায় সকলেই মুখিয়ে ছিলেন। কত নম্বর ঠিক হল আর কত ভুল, তা সহজেই পরীক্ষার্থীরা এই প্রতিবেদনে দেওয়া অ্যানসার কি দেখে বুঝে নিতে পারবেন।
এক নজরে
WBSSC Group C and D Answer Key 2026
| পরীক্ষার নাম |
WBSSC Group C and D Exam 2026।
|
| পরিচালনাকারী সংস্থা |
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।
|
| অফিসিয়াল ওয়েবসাইট |
westbengalssc.com.
|
| পরীক্ষার তারিখ |
১ ও ৮ মার্চ, ২০২৬।
|
| মোট শূন্যপদ | ৮৪৭৮। |
| অফিসিয়াল অ্যানসার কি | নীচে দেওয়া। |
WBSSC Group C পরীক্ষার প্যাটার্ন
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা ৬০ নম্বরের হয়। কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন নীচে দেওয়া হল।
| Subjects | Questions | Number |
| General Knowledge | 15 | 15 |
| Current Affairs | 15 | 15 |
| General English | 15 | 15 |
| Arithmetic | 15 | 15 |
WBSSC Group D পরীক্ষার প্যাটার্ন
গ্ৰুপ ডি পরীক্ষাটি মোট ৪০ নম্বরের হয়। এখানেও কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
| Subject | Questions | Marks |
| GK & CA | 20 | 20 |
| Arithmetic | 10 | 10 |
| Logical Reasoning | 10 | 10 |
| Total | 40 | 40 |
WBSSC Group C and D Answer Key 2026 PDF
আরও পড়ুনঃ WBSSC Group C Question Paper 2026 PDF Download
WBSSC Group C Answer Key 2026 PDF : Click here
আরও পড়ুনঃ WBSSC Group D Question Paper PDF Download
WBSSC Group D Answer Key 2026 PDF : Click here
অ্যানসার কি কিভাবে চ্যালেঞ্জ করবেন?
যদি কোনো পরীক্ষার্থী মনে করেন যে তার দেওয়া উত্তরের সঙ্গে অ্যানসার কি এর উত্তরের অমিল রয়েছে তবে নিম্নলিখিত পদ্ধতিতে সেই উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে। এজন্য,
- প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- ANSWER KEY OBJECTION বা CHALLENGE ANSWER KEY তে ক্লিক
- করুন।
- রেজিস্ট্রেশন/ রোল নাম্বার এবং পাসওয়ার্ড/ জন্ম তারিখ দিয়ে লগইন করুন।
- অ্যানসার কি খুলে যে প্রশ্নগুলো আপনি চ্যালেঞ্জ করতে চান, সেগুলো নির্বাচন করুন।
- প্রতিটি উত্তরের স্বপক্ষে সঠিক প্রমাণ আপলোড করুন।
- নির্দিষ্ট ফি জমা দিন।
- সাবমিট করুন।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






