চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৮) | WBSSC Group C and D Practice Set in Bengali

---Advertisement---

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পরীক্ষার দিন এগিয়ে আসছে। এই মুহূর্তে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিয়মিত মক টেস্ট অভ্যাস করা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মক টেস্টের মাধ্যমেই আপনি নিজের প্রস্তুতি কোন জায়গায় আছে, তা বুঝতে পারবেন। আর আপনাদের সুবিধার্থেই আজ এখানে ExamBangla এর তরফ থেকে WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৮) দেওয়া হচ্ছে। এই সাবজেক্ট ভিত্তিক সাজেস্টিভ মডেল প্রশ্নোত্তর গুলি আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি অনেকটাই জোরদার করবে।

WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৮)

ইতিমধ্যেই ExamBangla র পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পদের পরীক্ষার সাতটি প্রাক্টিস সেট প্রকাশ করা হয়েছে। আপনারা যদি এখনো আগে প্র্যাকটিস সেট গুলি না পেয়ে থাকেন তবে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এছাড়া নিচেও লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সহজে দেখে নিতে পারেন। এবার আর দেরি না করে আজকের প্র্যাকটিস সেটে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি আছে দেখে নেয়া যাক।

WBSSC Group C and D Practice Set in Bengali

সাধারণ জ্ঞান (General Knowledge)

  1. গৌতম বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন?
    উত্তর: বিম্বিসার।
  2. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারকে (Right to Education) মৌলিক অধিকার বলা হয়েছে?
    উত্তর: ২১এ ধারা।
  3. পেনিসিলিন কে আবিষ্কার করেন?
    উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।
  4. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত?
    উত্তর: ট্রপোস্ফিয়ার।
  5. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?
    উত্তর: মহারাষ্ট্র।
  6. ভারতের প্রথম মিসাইল কোনটি?
    উত্তর: পৃথ্বী।
  7. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
    উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার।
  8. ‘সিটি অব প্যালেস’ কাকে বলা হয়?
    উত্তর: কলকাতা।
  9. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
    উত্তর: ৫ই জুন।
  10. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
    উত্তর: ভিটামিন D।
  11. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
    উত্তর: লর্ড ক্যানিং।
  12. ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
    উত্তর: গঙ্গা।
  13. ইসরো (ISRO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর: বেঙ্গালুরু।
  14. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?
    উত্তর: বিকিরণ।
  15. ‘উইংস অফ ফায়ার’ কার আত্মজীবনী?
    উত্তর: এ পি জে আব্দুল কালাম।
  16. সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল?
    উত্তর: ১৮৫৫ সালে।
  17. মানুষের খুলিতে কয়টি হাড় থাকে?
    উত্তর: ২২টি।
  18. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়?
    উত্তর: কোচবিহার।
  19. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
    উত্তর: অশোক।
  20. কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তন করেন?
    উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
  21. কেঁচোর রেচন অঙ্গের নাম কী?
    উত্তর: নেফ্রিডিয়া।
  22. দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে?
    উত্তর: সুলতানা রাজিয়া।
  23. ভারতের প্রথম উপগ্রহের নাম কী?
    উত্তর: আর্যভট্ট।
  24. মানুষের শরীরের কঠিনতম অংশ কোনটি?
    উত্তর: দাঁতের এনামেল।
  25. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
    উত্তর: বুধ।
  26. কোন শহরকে ‘ভারতের বিজ্ঞান নগরী’ বলা হয়?
    উত্তর: বেঙ্গালুরু।
  27. প্রথম স্বাধীনতা সংগ্রাম বা মহাবিদ্রোহ কবে শুরু হয়?
    উত্তর: ১৮৫৭ সালে।
  28. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?
    উত্তর: টিহরি বাঁধ।
  29. হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়?
    উত্তর: পেরিকার্ডিয়াম।
  30. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
    উত্তর: অ্যানি বেসান্ত।
---Advertisement---

ইংরেজি (General English)

  1. Synonym of ‘Precise’.
    উত্তর: Accurate.
  2. Antonym of ‘Hostile’.
    উত্তর: Friendly.
  3. One word: A person who cannot read or write.
    উত্তর: Illiterate.
  4. Fill in the blank: He is sitting __ the two girls.
    উত্তর: between.
  5. Correct the spelling: (a) Calendar (b) Calender (c) Calandur.
    উত্তর: Calendar.
  6. Idiom: ‘Break a leg’ means.
    উত্তর: Good luck.
  7. Change the voice: ‘He is making a kite’.
    উত্তর: A kite is being made by him.
  8. What is the collective noun for flowers?
    উত্তর: Bouquet.
  9. Fill in the blank: I saw __ one-eyed man.
    উত্তর: a.
  10. Synonym of ‘Fatal’.
    উত্তর: Deadly.
  11. Antonym of ‘Expand’.
    উত্তর: Contract.
  12. One word: A place where government records are kept.
    উত্তর: Archives.
  13. Fill in the blank: Listen __ what I say.
    উত্তর: to.
  14. Correct the spelling: (a) Privilege (b) Privalege (c) Privilage.
    উত্তর: Privilege.
  15. Idiom: ‘Piece of cake’ means.
    উত্তর: Very easy task.
  16. Identify the adjective: ‘The rose is a beautiful flower’.
    উত্তর: Beautiful.
  17. Feminine of ‘Bachelor’.
    উত্তর: Spinster.
  18. Fill in the blank: Divide the sweets __ the children.
    উত্তর: among.
  19. Synonym of ‘Abstain’.
    উত্তর: Refrain.
  20. Antonym of ‘Vague’.
    উত্তর: Clear.
  21. One word: A collection of ships.
    উত্তর: Fleet.
  22. Fill in the blank: She is good __ English.
    উত্তর: at.
  23. Correct the spelling: (a) Millennium (b) Millenium (c) Milenium.
    উত্তর: Millennium.
  24. Change the narration: He said, “I am busy.”
    উত্তর: He said that he was busy.
  25. Synonym of ‘Eager’.
    উত্তর: Keen.
  26. Antonym of ‘Artificial’.
    উত্তর: Natural.
  27. One word: A person who loves animals.
    উত্তর: Zoophilist.
  28. Fill in the blank: He died __ cholera.
    উত্তর: of.
  29. Past participle form of ‘Fly’.
    উত্তর: Flown.
  30. What is the plural of ‘Index’?
    উত্তর: Indices (or Indexes).

আরও পড়ুনঃWBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৭) 

---Advertisement---

গণিত (Mathematics)

  1. একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ৩১ ভাগশেষ থাকে। ১৫ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
    উত্তর: ১।
  2. ১০ সেমি ব্যাসবিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে ৩ সেমি দূরে অবস্থিত জ্যা (Chord)-এর দৈর্ঘ্য কত?
    উত্তর: ৮ সেমি।
  3. বার্ষিক ৬% সরল সুদে ৫০০ টাকার ৫ বছরের সুদ কত?
    উত্তর: ১৫০ টাকা।
  4. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৬ বর্গ সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত?
    উত্তর: ১৬ সেমি।
  5. প্রথম পাঁচটি পূর্ণ সংখ্যার গড় কত?
    উত্তর: ২ (০, ১, ২, ৩, ৪)।
  6. ৫টা ১৫ মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত?
    উত্তর: ৬৭.৫°।
  7. দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের গসাগু ৪ হলে, সংখ্যা দুটির লসাগু কত?
    উত্তর: ৪৮।
  8. একটি জিনিসের ক্রয়মূল্য ২০০ টাকা এবং বিক্রয়মূল্য ১৭০ টাকা হলে ক্ষতির হার কত?
    উত্তর: ১৫%।
  9. ৬, ১২ এবং ১৮ এর ল.সা.গু কত?
    উত্তর: ৩৬।
  10. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ মিটার ও প্রস্থ ৫ মিটার হলে পরিসীমা কত?
    উত্তর: ৩০ মিটার।
  11. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৪:১। পিতার বয়স ৪০ হলে পুত্রের বয়স কত?
    উত্তর: ১০ বছর।
  12. ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে বৃহত্তম কোণটি কত?
    উত্তর: ৮০ ডিগ্রি।
  13. একটি সংখ্যার ২০% যদি ৪০ হয়, তবে সংখ্যাটি কত?
    উত্তর: ২০০।
  14. দুটি সংখ্যার যোগফল ৫০ এবং বিয়োগফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
    উত্তর: ২০।
  15. ২৫% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে ৫০% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ৪০% অ্যালকোহল থাকবে?
    উত্তর: ২:৩।
  16. এক ডজন ডিমের দাম ৭২ টাকা হলে ৮টি ডিমের দাম কত?
    উত্তর: ৪৮ টাকা।
  17. ১২ এর বর্গ কত?
    উত্তর: ১৪৪।
  18. ০.৫ কে শতাংশে প্রকাশ করো।
    উত্তর: ৫০%।
  19. একটি ট্রেনের গতিবেগ ৩৬ কিমি/ঘণ্টা হলে মিটার/সেকেন্ডে কত?
    উত্তর: ১০ মিটার/সেকেন্ড।
  20. সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী?
    উত্তর: অতিভুজ।
  21. একটি জিনিসের ওপর পরপর ২০% এবং ১০% ছাড় দেওয়া হলে, সমতুল্য ছাড়ের (Equivalent Discount) হার কত?
    উত্তর: ২৮%।
  22. ০.০৯ এর বর্গমূল কত?
    উত্তর: ০.৩।
  23. একটি সংখ্যার তিনগুণ থেকে ১০ কমালে ২০ হয়, সংখ্যাটি কত?
    উত্তর: ১০।
  24. ৮, ১০ এবং ১২ এর গ.সা.গু কত?
    উত্তর: ২।
  25. ১ থেকে ৫০ পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে?
    উত্তর: ২৫টি।
  26. ৭৫ এর ১৫% কত?
    উত্তর: ১১.২৫।
  27. ঘনকের কটি তল থাকে?
    উত্তর: ৬টি।
  28. A একটি ব্যবসায় ৫০০০ টাকা ৯ মাসের জন্য এবং B ৬০০০ টাকা ৫ মাসের জন্য বিনিয়োগ করে। লভ্যাংশ তাদের মধ্যে কী অনুপাতে ভাগ হবে?
    উত্তর: ৩:২।
  29. কোনো আসল ২০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
    উত্তর: ৫%।
  30. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৫ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? উত্তর: ১৩ সেমি।

রিজনিং (Reasoning)

  1. যদি ‘BOOK’ কে ‘CQPL’ লেখা হয়, তবে ‘PEN’ কে কী লেখা হবে?
    উত্তর: QFO।
  2. সিরিজটি সম্পূর্ণ করুন: ১, ৪, ৯, ১৬, ২৫, ?
    উত্তর: ৩৬।
  3. বেমানানটি বাছুন: ফুটবল, ক্রিকেট, হকি, দাবা।
    উত্তর: দাবা (এটি ইনডোর গেম)।
  4. একটি গোল কাগজকে অর্ধেক করে ভাঁজ করে কোণায় কাটলে খোলার পর কী দেখাবে?
  5. উত্তর: কাগজের মাঝখানে বা কোণায় ফুটো দেখা যাবে।
    পেন : লেখক :: কাস্তে : ?
    উত্তর: কৃষক।
  6. ৫ : ২৫ :: ১০ : ?
    উত্তর: ১০০।
  7. যদি ৫ + ২ = ২৭ এবং ৩ + ৪ = ২৫ হয়, তবে ২ + ৬ = ?
    উত্তর: ৪০।
  8. ঘড়িতে ৩টে বাজলে কাঁটা দুটির মধ্যে কোণ কত?
    উত্তর: ৯০ ডিগ্রি।
  9. মানুষ : ফুসফুস :: ব্যাঙ : ?
    উত্তর: ফুসফুস/ত্বক।
  10. যদি ‘আজ’ মঙ্গলবার হয়, তবে ৪ দিন পর কী বার হবে?
    উত্তর: শনিবার। 
  11. বেমানান সংখ্যাটি হলো: ৪, ৯, ১২, ১৬, ২৫।
    উত্তর: ১২।
  12. ৫ জন বন্ধু একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। A আছে B-এর বাম দিকে এবং C-এর ডান দিকে। তবে মাঝখানে কে আছে?
    উত্তর: A।
  13. ৫, ১০, ১৫, ২০, ?
    উত্তর: ২৫।
  14. মা : বাবা :: বোন : ?
    উত্তর: ভাই।
  15. যদি কোনো সংকেতে CAT = ২৪ হয়, তবে DOG = ?
    উত্তর: ২৬।
  16. বই : লাইব্রেরি :: গাছ : ?
    উত্তর: বন।
  17. ৩ : ৯ :: ৪ : ?
    উত্তর: ১৬।
  18. যদি উত্তর দিককে দক্ষিণ বলা হয়, তবে পূর্ব দিককে কী বলা হবে?
    উত্তর: পশ্চিম।
  19. CONSTITUTION’ শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? (ক) NOT (খ) UNIT (গ) CAUTION (ঘ) TUITION।
    উত্তর: CAUTION (এখানে ‘A’ নেই)।
  20. ১, ৮, ২৭, ৬৪, ?
    উত্তর: ১২৫।
  21. বেমানানটি বাছুন: তামা, দস্তা, লোহা, কয়লা।
    উত্তর: কয়লা।
  22. D, H, L, P, ?
    উত্তর: T।
---Advertisement---
  1. যদি ‘+’ মানে ‘গুন’ হয়, তবে ৫ + ৪ = ?
    উত্তর: ২০।
  2. ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ১৮তম অক্ষরের বাম দিকে ১০ম অক্ষর কোনটি?
    উত্তর: H।
  3. ২ : ৪ :: ৮ : ?
    উত্তর: ৬৪।
  4. চোখ : দেখা :: কান : ?
    উত্তর: শোনা।
  5. যদি লাল মানে সাদা হয়, তবে পরিষ্কার রক্তের রং কী?
    উত্তর: সাদা।
  6. সিলভার : রূপা :: গোল্ড : ?
    উত্তর: সোনা।
  7. A, E, I, O, ?
    উত্তর: U।
  8. ৫২ : ১৩ :: ৪০ : ?
    উত্তর: ১০।

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর 2026

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ