আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১০) নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের আপডেটেড সিলেবাস ফলো করে সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলির ওপর ৩০ টি করে প্রশ্ন ও উত্তর এই প্র্যাকটিস সেটে দেওয়া হয়েছে। যারা এবছর WBSSC গ্রুপ সি ও ডি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য এই প্র্যাকটিস সেট রেগুলার অভ্যেস করা অত্যন্ত জরুরী। এতে অনেক প্রশ্নোত্তরের জ্ঞান তৈরি হবে এবং আপনার প্রস্তুতি কোন লেভেলে আছে সেটাও বুঝতে পারবেন। তবে আর কথা না বাড়িয়ে নিচে সরাসরি দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটটি।
এক নজরে
WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১০)
WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন আপডেট ও প্র্যাকটিস সেট প্রকাশ করা হয়। যদি সেগুলো আপনারা না পেয়ে থাকেন তবে দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, যাতে ভবিষ্যতে যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গেই সেটি আপনার কাছে পৌঁছে যায়। গ্রুপের লিঙ্ক নীচে দেওয়া থাকবে।
WBSSC Group C and D Practice Set in Bengali
সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge)
- ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তর: সমুদ্রগুপ্ত। - বক্সাইত কোন ধাতুর আকরিক?
উত্তর: অ্যালুমিনিয়াম। - রাজ্যসভার চেয়ারম্যান কে হন?
উত্তর: উপ-রাষ্ট্রপতি। - কোন সম্রাটকে ‘জিন্দা পীর’ বলা হতো?
উত্তর: আওরঙ্গজেব। - ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি?
উত্তর: ভারতরত্ন। - বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলে?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার। - ‘গোরুমাড়া’ অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি। - অলিম্পিক পতাকায় কটি বলয় থাকে?
উত্তর: ৫টি। - আইন-ই-আকবরি কে লিখেছিলেন?
উত্তর: আবুল ফজল। - ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর: আমেদাবাদ। - কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
উত্তর: মঙ্গল। - সম্প্রতি ২০২৬ সালে কোন দেশ জি-২০ (G20) সামিট সভাপতিত্ব করছে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা। - ভিটামিন সি-এর রাসায়নিক নাম কী?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড। - কত সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?
উত্তর: ১৫২৬ সালে। - সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর: ৩৫২ নম্বর ধারা। - বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি?
উত্তর: সুন্দরবন বদ্বীপ। - নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর: প্রথম সূত্র। - ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী?
উত্তর: জাস্টিস সূর্যকান্ত। - প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: নতুন দিল্লি (১৯৫১)। - জাপানের মুদ্রার নাম কী?
উত্তর: ইয়েন। - ইউনেস্কো (UNESCO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস। - রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার। - ‘মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ বইটি কার লেখা?
উত্তর: মহাত্মা গান্ধী। - দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ল্যাকটোমিটার। - মানুষের খুলিতে মোট কটি হাড় থাকে?
উত্তর: ২২টি। - সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তর: ইউরেনাস। - বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক। - লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়?
উত্তর: অস্থিমজ্জায়। - ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
উত্তর: টাংস্টেন। - অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মহারাষ্ট্র।
ইংরেজি (General English)
- Synonym of ‘Abundant’.
উত্তর: Plentiful. - Antonym of ‘Brave’.
উত্তর: Cowardly. - One word: A person who knows many languages.
উত্তর: Polyglot. - Fill in the blank: The sun sets __ the west.
উত্তর: in. - Correct the spelling: (a) Calendar (b) Calender (c) Calandur.
উত্তর: Calendar. - Idiom: ‘Piece of cake’ means.
উত্তর: Something very easy. - Change the voice: ‘He opened the door.’
উত্তর: The door was opened by him. - Collective noun: A __ of lions.
উত্তর: Pride. - Fill in the blank: He is __ honest man.
উত্তর: an. - Synonym of ‘Courage’.
উত্তর: Bravery. - Antonym of ‘Ancient’.
উত্তর: Modern. - One word: One who hates women.
উত্তর: Misogynist. - Fill in the blank: She is fond __ music.
উত্তর: of. - Correct the spelling: (a) Occurence (b) Occurrence (c) Ocurence.
উত্তর: Occurrence. - Idiom: ‘At the eleventh hour’ means.
উত্তর: At the last moment. - Past tense of ‘Run’.
উত্তর: Ran. - Feminine of ‘Tiger’.
উত্তর: Tigress. - Fill in the blank: Look __ the blackboard.
উত্তর: at. - Synonym of ‘Fatal’.
উত্তর: Deadly. - Antonym of ‘Sharp’.
উত্তর: Blunt. - One word: Life story of a person written by himself.
উত্তর: Autobiography. - Fill in the blank: I have been waiting __ morning.
উত্তর: since. - Correct the spelling: (a) Grammar (b) Gramer (c) Grammer.
উত্তর: Grammar. - Plural of ‘Goose’.
উত্তর: Geese. - Synonym of ‘Enormous’.
উত্তর: Huge. - Antonym of ‘Deep’.
উত্তর: Shallow. - One word: A government by the people.
উত্তর: Democracy. - Fill in the blank: The table is made __ wood.
উত্তর: of. - Past participle of ‘Write’.
উত্তর: Written. - Meaning of ‘Break down’.
উত্তর: To stop working (machinery).
আরও পড়ুনঃ WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (৯)
গণিত (Mathematics)
- দুটি সংখ্যার যোগফল ৫০ এবং বিয়োগফল ১০ হলে সংখ্যা দুটির গুণফল কত?
উত্তর: ৬০০। - কোনো আসলের ৫ বছরে ১০% হারে সরল সুদ ৪০০ টাকা হলে আসল কত?
উত্তর: ৮০০ টাকা। - একটি বর্গক্ষেত্রের বাহু ১০ সেমি হলে তার ক্ষেত্রফল কত?
উত্তর: ১০০ বর্গ সেমি। - ৫০০ টাকার ২৫% কত?
উত্তর: ১২৫ টাকা। - পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের ৪ গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
উত্তর: ৪৫ বছর। - একটি সংখ্যাকে ১২ দিয়ে গুণ করলে ৯৬ হয়। সংখ্যাটি কত?
উত্তর: ৮। - পরপর ৫টি জোড় সংখ্যার গড় ১০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
উত্তর: ৬। - বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার ২ বছরের সরল সুদ কত?
উত্তর: ৯৬ টাকা। - একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে তার পরিসীমা কত?
উত্তর: ২৬ মিটার। - ১০ থেকে ৫০ এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে?
উত্তর: ১১টি। - কোনো সংখ্যাকে ৬ দিয়ে ভাগ করলে ভাগফল ১২ এবং ভাগশেষ ২ থাকে। সংখ্যাটি কত?
উত্তর: ৭৪। - ১২ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ২০ জন লোক ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ৯ দিনে। - ৫^৩ এর মান কত?
উত্তর: ১২৫। - একটি বৃত্তের ব্যাসার্ধ ১০ সেমি হলে তার ব্যাস কত?
উত্তর: ২০ সেমি। - দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ৩০। একটি সংখ্যা ১০ হলে অন্যটি কত?
উত্তর: ১৫। - একটি জামার দাম ৪০০ টাকা। ২০% ছাড় দিলে জামাটির বিক্রয়মূল্য কত হবে?
উত্তর: ৩২০ টাকা। - প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
উত্তর: ৫৫। - একটি ট্রেনের গতিবেগ ৬০ কিমি/ঘণ্টা হলে ২ ঘণ্টায় ট্রেনটি কত দূরত্ব যাবে?
উত্তর: ১২০ কিমি। - কোনো সংখ্যাকে ৪ গুণ করে তার সাথে ১০ যোগ করলে ৫০ হয়। সংখ্যাটি কত?
উত্তর: ১০। - ১০ জন শ্রমিকের গড় বয়স ২০ বছর। যদি সরদারের বয়স যোগ করা হয় তবে গড় ১ বছর বৃদ্ধি পায়। সরদারের বয়স কত?
উত্তর: ৩১ বছর। - একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৪ সেমি ও লম্ব ৩ সেমি হলে অতিভুজ কত?
উত্তর: ৫ সেমি। - একটি ঘনকের বাহু ৫ সেমি হলে তার আয়তন কত?
উত্তর: ১২৫ ঘন সেমি। - ১৫০ এর ১০% এর সাথে কত যোগ করলে ২০০ হবে?
উত্তর: ১৮৫। - কোনো সংখ্যা থেকে ১০ বিয়োগ করলে সংখ্যাটি তার অর্ধেক হয়ে যায়। সংখ্যাটি কত?
উত্তর: ২০। - একটি সাইকেল ২৫০০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
উত্তর: ৩০০০ টাকা। - পরপর তিনটি পূর্ণ সংখ্যার সমষ্টি ৩০ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর: ১১। - একটি ঘড়িতে ৩টে বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত ডিগ্রি?
উত্তর: ৯০°। - ১০০ থেকে ২০০ পর্যন্ত কতগুলি সংখ্যা ৯ দিয়ে বিভাজ্য?
উত্তর: ১১টি। - একটি বাসে ২০ জন যাত্রী ছিল। ৫ জন নেমে গেল এবং ৩ জন নতুন উঠল। এখন কতজন যাত্রী আছে?
উত্তর: ১৮ জন। - একটি বইয়ের ক্রয়মূল্য ২০০ টাকা এবং বিক্রয়মূল্য ২৫০ টাকা হলে লাভের হার কত?
উত্তর: ২৫%।
| WBSSC Group C & D Practice Set | |
|---|---|
| Practice Set 1 | Download Now |
| Practice Set 2 | Download Now |
| Practice Set 3 | Download Now |
| Practice Set 4 | Download Now |
| Practice Set 5 | Download Now |
| Practice Set 6 | Download Now |
| Practice Set 7 | Download Now |
| Practice Set 8 | Download Now |
| Practice Set 9 | Download Now |
রিজনিং (Reasoning)
- ছবি : ফ্রেম :: শরীর : ?
উত্তর: পোশাক। - যদি ‘FISH’ কে লেখা হয় ‘EHRG’, তবে ‘JUNGLE’ কে কী লেখা হবে?
উত্তর: ITMFKD (আগের বর্ণ)। - বেমানানটি বাছুন: আম, কলা, আপেল, আলু।
উত্তর: আলু (এটি সবজি/কন্দ)। - ডাক্তার : হাসপাতাল :: শিক্ষক : ?
উত্তর: স্কুল। - সকালবেলা সূর্যোদয়ের দিকে মুখ করে দাঁড়ালে আপনার ডান হাত কোন দিকে থাকবে?
উত্তর: দক্ষিণ। - যদি কোনো সংকেতে ‘PEN’ কে ‘QFO’ লেখা হয়, তবে ‘DOG’ কে কী লেখা হবে?
উত্তর: EPH। - ৩ : ২৭ :: ৪ : ?
উত্তর: ৬৪ (ঘনফল)। - বেমানান সংখ্যাটি বাছুন: ৪, ৯, ১৬, ২৫, ২৬।
উত্তর: ২৬ (এটি বর্গসংখ্যা নয়)। - মা : সন্তান :: গাছ : ?
উত্তর: ফল (বা চারাগাছ)। - সিরিজটি সম্পূর্ণ করুন: A, C, E, G, ?
উত্তর: I। - একটি সারিতে রহিমের স্থান দুদিক থেকেই ১৫তম। সারিতে মোট কতজন আছে?
উত্তর: ২৯ জন। - বেমানানটি বাছুন: টেবিল, চেয়ার, আলমারি, কম্পিউটার।
উত্তর: কম্পিউটার (এটি ইলেকট্রনিক ডিভাইস)। - যদি ‘+’ মানে ‘গুণ’ হয় এবং ‘-‘ মানে ‘যোগ’ হয়, তবে ৫ + ২ – ৪ = ?
উত্তর: ১৪। - ঘড়িতে ৯টা বাজলে কাঁটা দুটির মধ্যে কোণ কত?
উত্তর: ৯০°। - পিতা : পুত্র :: ঠাকুরদা : ?
উত্তর: নাতি। - বিবৃতি: সব মানুষই মরণশীল। রাম একজন মানুষ।
উপসংহার: রাম মরণশীল। এটি কি সঠিক?
উত্তর: হ্যাঁ। - বেমানানটি বাছুন: কলকাতা, পাটনা, মুম্বাই, কানপুর।
উত্তর: কানপুর (এটি রাজধানী নয়)। - ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে ১০ম বর্ণের বাম দিকের ৩য় বর্ণ কোনটি?
উত্তর: G। - যদি কোনো সংকেতে ‘WATER’ কে ‘XBUFS’ লেখা হয়, তবে ‘FIRE’ কে কী হবে?
উত্তর: GJSF (পরের বর্ণ)। - ৪, ৮, ১২, ১৬, ?
উত্তর: ২০। - শ্রেণিটি সম্পূর্ণ করুন: ৩, ৯, ২৭, ৮১, ?
উত্তর: ২৪৩। - ১০০, ৯০, ৮০, ৭০, ?
উত্তর: ৬০। - বই : লাইব্রেরি :: পশু : ?
উত্তর: চিড়িয়াখানা। - যদি আজ সোমবার হয়, তবে ৬১ দিন পর কী বার হবে?
উত্তর: শনিবার। - বেমানানটি বাছুন: লোহা, সোনা, রূপা, তামা।
উত্তর: লোহা (চৌম্বক পদার্থ)। - ৫ : ১০০ :: ১০ : ?
উত্তর: ২০০। - যদি ২ + ৩ = ১৩ এবং ৩ + ৪ = ২৫ হয়, তবে ৪ + ৫ = ?
উত্তর: ৪১ (বর্গের যোগফল)। - একজন লোককে দেখিয়ে রমেন বলল, “উনি আমার মায়ের একমাত্র ভাইয়ের ছেলে।” লোকটি রমেনের কে?
উত্তর: মামাতো ভাই। - বেমানানটি বাছুন: মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, কিলোগ্রাম।
উত্তর: কিলোগ্রাম। - সিরিজটি পূর্ণ করুন: Z, X, V, T, ?
উত্তর: R।
টেলিগ্রাম গ্রুপঃ Join Now





